editor
প্রকাশিত: 5:55 PM, March 2, 2021
বীজ ধানের নেয্য মূল্যের দাবীতে বাংলাদেশ কৃষি উন্নায়ন কর্পোরেশন কার্যালয় সিলেট বীজ ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএডিসি চুক্তিবদ্ধ চাষীবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে নগরীর হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন কদমতলীস্থ বাংলাদেশ কৃষি উন্নায়ন কর্পোরেশন বিএডিসি কার্যালয় সিলেট বীজ ভবনের সামনে চলতি ২০২০-২১ আমন মৌসুমের বীজের মূল্য বৃদ্ধির দাবীতে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন পরবর্তী বিক্ষোভকালে উপস্থিত মৌলভীবাজার, শ্রীমঙ্গল,কমলগঞ্জ, রাজনগর এলাকার বিএডিসি চুক্তিবদ্ধ চাষীরা বীজের বর্তমান মূল্য ৩৮ টাকা থেকে বৃদ্ধি করে সর্বনিম্ন ৫০টাকা কেজি দরে বিক্রয় মূল্য নির্ধারণের দাবী জানান। এসময় কৃষকদের দাবীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, রকিব চৌধুরী, আলমগীর হোসেন, ফজলু মিয়া, বাবর জায়গীরদার, নাজিম উদ্দিন, আজমল হোসেন, মোঃ শাহজাহান, জামাল মিয়া, আব্দুল মুকিত, ইব্রাহিম আলী, জসিম উদ্দিন, আব্দুর রহমান, মবশি^র আলী, ইজ্জত আলী প্রমুখ। মানববন্ধনে মৌলভী বাজার বিএডিসি ইউনিট ও বিভিন্ন উপজেলার চুক্তিবদ্ধ শতাধিক চাষীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন