editor

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১

সাইক্লোনের গ্রন্থ প্রকাশনা উৎসব আমাদের জ্ঞান চর্চায় নিবেদিত হতে হবে -কবি কালাম আজাদ

সাইক্লোনের গ্রন্থ প্রকাশনা উৎসব আমাদের জ্ঞান চর্চায় নিবেদিত হতে হবে -কবি কালাম আজাদ

8

বিশিষ্ট শিক্ষাবিদ কবি কালাম আজাদ বলেছেন, আমাদের জ্ঞান চর্চায় নিবেদিত হতে হবে। জ্ঞানের মাধ্যমে আমরা সমৃদ্ধ হবো এবং সেই জ্ঞান হবে ওহির জ্ঞান। তাহলেই আমরা দুনিয়া-আখেরাতে মুক্তি লাভ করতে পারবো।
বিশিষ্ট লেখক এম এ আলীর গ্রন্থ ‘জান্নাতের আলো’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ১লা মার্চ সোমবার নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টারের সিফডিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাইক্লোনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ। সাইক্লোনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি নাঈমা চৌধুরীর সঞ্চালনায় ১৭৫তম সাহিত্য আসরে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাসিক আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল এবং মূল প্রবন্ধ পাঠ করেন তরুণ সাহিত্য সমালোচক আব্দুল বাছিত। আলোচনায় অংশ নেন কলামিস্ট সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, এডভোকেট আব্দুস সাদেক লিপন, ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার, কবি মাসুদা সিদ্দিকা রুহী, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি কামাল আহমদ, কবি জেনারুল ইসলাম, তরুণ ঔপন্যাসিক শাম্মী নাজ সিদ্দিকী, সাব্বির আহমদ, মুহিনুর রশীদ, আব্দুল্লাহ আল মোহাইমীন প্রমুখ।
লেখক অনুভূতি ব্যক্তকালে এম.এ.আলী বলেন, মানুষের অনন্ত গন্তব্য ও স্থান কি হওয়া উচিত এবং সত্যিকার অর্থে কারা সফল এটা জানতে হলে আমাদেরকে আল্লাহর বিধান জানতে হবে। এই উদ্দেশ্যেই আমি ‘জান্নাতের আলো’ গ্রন্থটি রচনা করেছি। লেখক হওয়া বা সুনাম কুড়ানো নয় আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার আমার মূল লক্ষ্য।
মূল প্রবন্ধে আবদুল বাছিত বলেন, ‘জান্নাতের আলো’ গ্রন্থের মাধ্যমে ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় সম্পর্কে সুষ্পষ্ট ধারনা পাওয়া যাবে। তাঁর গ্রন্থটি মুসলিম উম্মাহর কল্যাণে অপরিসীম ভূমিকা রাখবে।
মূখ্য আলোচক সেলিম আউয়াল বলেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত থাকাই হতে হবে আমাদের জীবনের লক্ষ্য।
সভাপতির বক্তব্যে জাবেদ আহমদ বলেন, সকলের সহযোগিতা পেলে সাইক্লোন সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 7 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

4 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

6 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

3 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

3 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

2 ​শাল্লা  প্রতিনিধি: 4 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

1 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

8 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
6