editor

প্রকাশিত: 9:23 PM, March 2, 2021

লাউয়াছড়া জাতীয় উদ্যানে জঙ্গিদের গোপন বৈঠক! আটক ১

লাউয়াছড়া জাতীয় উদ্যানে জঙ্গিদের গোপন বৈঠক! আটক ১

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা গোপন বৈঠককালে অভিযান চালিয়ে এক জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব -৯। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটক কামরুজ্জামান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উম্মত আলী ছেলে। আজ মঙ্গলবার দুপুরে তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র ও জঙ্গি আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, কমলগঞ্জের লাউয়াছড়ায় পাহাড়ি এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম-এর কয়েকজন সদস্য গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) পাহাড়ের ভেতরে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে আস্তানা থেকে পালিয়ে যাওয়ার সময় কামরুজ্জামানকে (৩৬) আটক করা হয়। সঙ্গে থাকা বাকী জঙ্গি সদস্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ২৬টি জিহাদী বই, লিফলেট, একটি ব্যাগ, নগদ ৪৫ হাজার টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে র‌্যাব-৯ সদস্যরা। কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন, লাউয়াছড়ার পাহাড়ি টিলায় গোপন বৈঠককালে র‌্যাব-৯ তাকে আটক করে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় দুইটি মামলা দায়ের করে র‌্যাব-৯। মামলায় তাকে আটক দেখিয়ে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে