editor
প্রকাশিত: 10:50 PM, March 2, 2021

রোমানিয়া-সার্বিয়া সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
অনলাইন ডেস্ক
ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, কয়েকটি পত্রিকায় “ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায় না বাংলাদেশ” শিরোনামে প্রকাশিত সংবাদটি ভুলভাবে প্রকাশিত হয়েছে। মন্ত্রণালয়ের নয়া বিজ্ঞপ্তি মতে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায় বাংলাদেশ। তবে, বাংলাদেশের অগ্রাধিকার হলো উন্নয়ন। এক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে বা বিনিয়োগের ক্ষেত্রে কেউ এগিয়ে আসলে বাংলাদেশ স্বাগত জানাবে। দামি দামি প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বাংলাদেশের জন্য অগ্রাধিকার বিষয় নয়। ড. মোমেনকে উদ্বৃত করে আরও বলা হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম অগ্রাধিকার তালিকায় রয়েছে। ইন্দো-প্যাসিফিক ইস্যুতে মার্কিন বিনিয়োগের উদ্যোগকে সরকার স্বাগত জানাবে। মন্ত্রী এ-ও বলেন, আমরা চাই বঙ্গোপসাগর সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী