editor
প্রকাশিত: 4:55 PM, March 3, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি
পারিবারিক কলহের জের ধরে সিলেটের গোলাপগঞ্জে স্বামীর উপর্যুপরি ছুরিকাঘাতে প্রাণ গেছে স্ত্রীর। আজ বুধবার উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও-এ ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী দানা মিয়া (৩৪) কান্দিগাঁও-এর সুনা মিয়ার ছেলে। নিহত স্ত্রীর নাম লাকি বেগম (২৩)। ঘটনার পর ছুরিসহ দানা মিয়াকে আটক করেছে থানাপুলিশ। বিষয়টি নিশ্চিত করেছন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই দানা ও লাকির মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই মাঝে তারা দু সন্তানের জন্ম দেন। বর্তমানে তাদের ৫ বছরের এক মেয়ে ও ৩ বছরে এক ছেলেসন্তান রয়েছে। বুধবার পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে দুপুর ১টার দিকে দানা মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকিকে উপর্যপুরি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই লাকি মারা যান। পরে বাড়ি থেকে ছুরিসহ দানা মিয়াকে আটক ও লাশ উদ্ধার করে পুলিশ। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এ বিষয়ে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে দানা মিয়া ধারালো ছুরি দিয়ে আঘাত করে করে স্ত্রীকে খুন করেন। তাকে ছুরিসহ আটক করা হয়েছে এবং স্ত্রীর মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দানা মিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন