editor
প্রকাশিত: 4:59 PM, March 3, 2021
বিয়ানীবাজার প্রতিনিধি
অনুপ্রবেশের দায়ে ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ করার পর দেশে ফিরেছেন ৬ জন বাংলাদেশী নাগরিক। আজ বুধবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্ক স্থল বন্দর স্টেশন দিয়ে তারা দেশে প্রবেশ করেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বিজিবি সূত্র জানা যায়, বিজিবি-বিএসএফের সমন্বয়ের মাধ্যমে আসামের গোয়াহাটি বাংলাদেশ দূতাবাসের প্রত্যক্ষ সহযোগিতা এবং ভারতে আসাম রাজ্যের একান্ত সহযোগিতায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। তাদের বাংলাদেশে প্রবেশের পূর্বে শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিকেল অফিসার তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ৬ নাগরিকের শরীরে করোনা উপসর্গ না পাওয়ায় এবং করোনা টেস্ট এর নেগেটিভ রেজাল্ট থাকায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করে। দেশে ফেরত আসা ৬ নাগরিক হলেন, মো. সাদ্দার আলী, পিটু মণ্ডল, মো. আশরাফুল ইসলাম, মো. বাড্ডু মিয়া, সনজিত চন্দ্র দাশ, মো. হাছান বিশ্বাস দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
শেওলা শুল্ক স্থল বন্দর দিয়ে হস্তান্তর কালে বিজিবি-৫২ ব্যাটালিয়নের বড়গ্রাম কোম্পানি কমান্ডার, বিয়ানীবাজার থানা পুলিশসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন