editor
প্রকাশিত: 5:15 PM, March 3, 2021
সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, হযরত রকীব শাহ (র:) ইসলাম প্রচারে সমগ্র দেশ ব্যাপি নিরবে কাজ করে যেতেন। শুধু তিনি মারেফাত ও তরিকতের পীর ছিলেন না, তিনি ছিলেন যুগের একজন শ্রেষ্ট সু-সাহিত্যিক। তিনি আমাদের জন্য রেখে গেছেন বাস্তবধর্মী এক সাহিত্য ভান্ডার। যার মাহাত্ম ও অন্তর্নিহীত তথ্যাদি পরবর্তী প্রজন্মের জন্য গবেষনার বিষয়। তাই অনেক শিক্ষিত ও বুদ্ধিজীবিগন তার সাহিত্য নিয়ে গবেষনা করে থাকেন। আহরণ করে থাকেন জ্ঞান, সমৃদ্ধ করে থাকেন নিজেদের জ্ঞানের পরিধি। গঠণ করতে থাকেন সুশীল ও পুত-পবিত্র জীবন। মানবতা ও মানব জীবনের উৎকর্য সাধনে হযরত রকীব শাহ (র:) সাহিত্য ভান্ডারের অবদান ও ভূমিকা অপরিসীম। তিনি আরো বলেন তার পরিবার সহ নতুন প্রজন্ম তার জীবন ইতিহাসকে ধরে রাখতে কাজ করে যেতে হবে এবং জানতে হবে তার জীবনী সর্ম্পকে। শফিক চৌধুরী গতকাল মঙ্গলবার রাতে রকীব শাহ পরিষদের উদ্যোগে পরিষদের সভাপতি ড. কাজী কামাল আহমদের সভাপতিত্বে সিলেট নগরের কাজীটুলাস্থ হযরত রকীব শাহ (র:) মাজারের ৫৫তম ওরস শরীফের দ্বিতীয় দিনে তার জীবন ও সাহিত্য শীর্ষক বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক মোছাব্বির মোহাম্মদ মুসা, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রাক্তন পিপি ও বিশিষ্ট সিনিয়র আইনজীবী ইমাদুল্লাহ শহীদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার শহীদুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সারা মোবাশ্বেরা, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গুড ভাইভস্ গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী আফিয়া বানু, আর্কিটেক্ট কাজী আরিফ আহমদ, কানাডা প্রবাসী কমিউনিটি নেতা আতিকুর রহমান, শাহ মো. আবুল মিয়া, শাহ মো. মোমিন আহমদ, হাজী মো. সাদিকুর রহমান, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহ মো. আব্দুল মুকিত, মো. সামসুল ইসলাম (মুন্না), মহানগর যুবলীগ নেতা জিয়াউর রহমান লিমন, আব্দুল বাসিত খাঁন, নয়াসড়ক ক্রিড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, শাহ কামাল পাশা, সুহেল আহমদ, আরাদ আহমদ প্রমুখ। গত
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন