editor
প্রকাশিত: 7:57 PM, March 3, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট সাতবাঁক ইউনিয়নরে জুলাই পশ্চিম পীরনগর গ্রামের সরকারী ৬ একর জায়গায় অবস্থিত শাহ আতাউল্লা (র.) এর মাজার ও কবরস্থানে অবস্থিত লক্ষ লক্ষ টাকার বড় বড় গাছ-পালা বিক্রির অভিযোগ উঠেছে ভূয়া মাজার কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে। এ নিয়ে এলাকাবাসী সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে মাজারের গাছপালা বিক্রির সাথে জড়িত ও ভূয়া মাজার কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দর্পনগর তহসীল অফিসের তসিলদার শাহাব উদ্দিন কয়েক দিন পুর্বে সরজমিনে শাহ আতাউল্লা (র.) মাজার ও কবরস্থানের ৬ একর জায়গা পরিদর্শন করেন। কবরস্থানরে জায়গা থেকে স্বঘোষিত মাজার কমিটির কতেক সদস্যদের যোগসাজসে ১০/১২লক্ষ টাকা মূল্যের অনেক বড় বড় গাছপালা কেটে নেওয়ার অভিযোগের সত্যতা পান তিনি। গাছ বিক্রি দামা-চাপা দেয়ার জন্য ঘটনার সাথে জড়িতরা গাছের গোড়া পর্যন্ত উঠিয়ে নিয়ে গেছে যাহা সরজমিনে গত সোমবার মাজার ও কবরস্থানে গিয়ে দেখা যায়। এ সময় অভিযোগের বাদী পীরনগর গ্রামের আনিসুল হক ও অভিযোগকারীরা জানান শাহ আতাউল্লা (র.) মাজার ও কবরস্থান এলাকার একটি প্রাচীনতম পবিত্রতম স্থান। পীরে কামিল আতাউল্লা মারা যাবার পর তার নামে সরকারি ভাবে মাজার ও কবরস্থানের জন্য ৬ একর জায়গা বরাদ্দ দেয়া হয়। এ কবরস্থানে লক্ষ লক্ষ টাকা মূল্যের দামী গাছপালা এখনো রয়েছে। অভিযোগের দরখাস্তকারী পীরনগর গ্রামের মৃত মনতাজ আলীর পুত্র আনিসুল হক জানান, মাজার কমিটির নামে অবৈধ ভাবে জুলাই পীরনগর গ্রামের মৃত আরজান আলী ছেলে ময়ুর আহমদ ও একই গ্রামের ফরিদ আহমদ, নিজাম উদ্দিন, আহমদ আলী ও সাতপারী গ্রামের কুটি মিয়ার পুত্র এবাদ সহ কয়েকজন মিলে মাজার ও কবরস্থানের লক্ষ লক্ষ টাকার গাছ বিক্রি করে সমুহ টাকা আত্মসাত করেছেন। এমনকি তারা কবরস্থানের জায়গা থেকে মাটি বিক্রি করেছেন ও মাজার ও কবরস্থানে কোন ধরনের হেফাজত না করে বছরের পর বছর ধরে শাহ আতা উল্লাহ (র.) এর নামে অবৈধ ভাবে মাজার কমিটি করে উল্লেখিত ব্যক্তিরা কবরস্থানের ৬ একর জায়গায় অবস্থিত বড় বড় বিভিন্ন প্রজাতির গাছপালা বিক্রি করে অদ্যবধি পর্যন্ত ৫০/৬০ লক্ষ টাকা আত্মসাত করেছে বলে আনিছুল হক জানান। অভিযোগ দায়েরের পর থেকে বিবাদীরা দরখাস্তকারীদের নানা ভাবে ভয় ভীতি প্রদর্শন এমন কি অভিযোগ দামাচাপা দেয়ার জন্য নানা ধরনের তৎপরতা চালাচ্ছে বলে এলাকার অনেকে বলেছেন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন সহ সরকারি কবরস্থানের জায়গা থেকে গাছ বিক্রির ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন এবং মাজার ও কবরস্থানরে হেফাজতের জন্য সরকারি ভাবে কমিটি গঠনে দ্রুত স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন এলাকাবাসী ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন