editor
প্রকাশিত: 9:39 PM, March 3, 2021
চৌহাট্টার ঘটনায় সিটি করপোরেশনে অনুষ্টিত সমঝোতা বৈঠকের সিদ্বান্ত কার্যকর না করায় ১০ দিনের আলটিমেটাম দিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর দেওয়া এক স্মারকলিপিতে তারা এই আলটিমেটাম দেন। এ সময় তারা জানান- ১৩ই মার্চের মধ্যে তিন দফা দাবি মেনে না নিলে ১৪ই মার্চ রোববার ভোর ৬ টা থেকে সিলেট জেলার পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি শুরু করবেন।
পরিবহন শ্রমিকদের ঘোষিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে- কোতোয়ালি থানায় শ্রমিক ও নেতৃবৃন্দের উপর দায়ের করা মিথ্যা মামলাদ্বয় প্রত্যাহার, ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপুরন ও আটককৃত গাড়ি ফেরত দেওয়া ও গাড়ি রাখার জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো. ময়নুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. আব্দুল মুহিম পুলিশ কমিশনারের কাছে পরিবহন শ্রমিকদের পক্ষে এ স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে তারা জানান- চৌহাট্টার ঘটনার প্রেক্ষিতে মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মখন মিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, বন্দরবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আতিক মিয়া ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের আহবানে গত ২১ শে ফেব্রুয়ারি রাতে সিটি করপোরেশনে বৈঠক হয়। ওই বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ কাউন্সিলররা, মালিক শ্রমিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে দীর্ঘ আলোচনার পর ১৭ই ফেব্রুয়ারি সৃষ্ট ঘটনায় ভাংচুরকৃত গাড়ি সমুহের ক্ষতিপুরন প্রদান, আটককৃত গাড়ি ফেরত ও মামলা প্রত্যাহার করতে সর্ব সম্মতিক্রমে সিদ্বান্ত গ্রহন করা হয়। কিন্তু এখনো সিলেট সিটি করপোরেশন থেকে এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ গ্রহন করা হয়নি।
স্মারকলিপিতে তারা জানান- এ নিয়ে গত মঙ্গলবার বিকেলে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে সিলেট জেলার ৬টি রেজিস্ট্রার্ড সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। ওই প্রতিবাদ সভায় সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে সমঝোতা বৈঠকের সিদ্বান্ত বাস্তবায়ন না করায় নিন্দা জানানো হয়। একই সঙ্গে ৩ দফা দাবিতে আলটিমেটাম সহ কর্ম বিরতির কর্মসূচি ঘোষনা করা হয়। স্মারকলিপিতে এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন