editor
প্রকাশিত: 4:20 PM, March 4, 2021
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির এক বিশেষ সভা বৃহস্পতিবার দুপুরে ফোরামের সুরমা ম্যানশনের ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, রিয়াজ উদ্দিন আহমদ, এম.এ জলিল, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, শওকত আলী প্রমুখ।
সভায় সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে সংঘটিত দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয় এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও আহতদের রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
সভায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন করে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। সভায় বলা হয় আধ্যাত্মিক রাজধানী সিলেটের সাথে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও রাজধানী ঢাকার যোগাযোগের একমাত্র মাধ্যম সিলেট-আখাউড়া রেলপথ ও সিলেট-ঢাকা মহাসড়ক সিলেটবাসীর জন্য এখন মরণফাদ হয়ে দাড়িয়েছে। আশ^াস ও প্রতিশ্রুতির মাধ্যমে একযুগ অতিক্রান্ত হলেও এই দুটি সড়কের কাঙ্খিত কোন উন্নয়ন না হওয়ায় দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই জানমালের ক্ষতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সিলেট-আখাউড়া রেলপথকে ব্রডগেজ ডাবল লাইনে রূপান্তর ও সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে রূপান্তরের কার্যক্রম শুরু করার দাবী জানানো হয়।
এছাড়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-পাগলা সড়কের কোন্দানালা ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পূর্বেই ভেঙ্গে পড়ায় সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং সিলেট বিভাগের অভ্যন্তরে যে সকল প্রকল্পের সরকারী উন্নয়ন কাজ চলমান আছে এগুলোর নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি জোরদার, চাল সহ নিত্যা প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখার জন্য মনিটরিং কার্যক্রম জোরদার, সিলেট বিভাগে নারী নির্যাতন রোধ ও বিচার প্রার্থী নারী পুরুষের দুর্ভোগ লাগবের জন্য অবিলম্বে মহানগর নারী নির্যাতন ট্রাইবুন্যাল আদালত স্থাপন এবং মৌলভীবাজার শহরবাসীর চলাচল ও যাতায়াতের সুবিধার্থে মৌলভীবাজার শহরের পূর্ব ও পশ্চিম পাশে মনু নদীর উপর দু’টি ব্রিজ নির্মাণের দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন