editor
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
নিজস্ব প্রতিনিধি :-
ভ্রমণ পাস নিয়ে সিলেট অঞ্চলের মানুষেরা আসাম সফরে যেতে পারবেন। তেমনিভাবে আসাম বা মেঘালয়ে থাকা ভারতীয় নাগরিকরা তাদের বাংলাদেশি আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে আসতে পারবেন। শনিবার ঢাকায় দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ সম্মেলনে এমনই একটি অগ্রগতির ইঙ্গিত মিলেছে। বাংলাদেশের প্রস্তাবে ভারত নীতিগত সম্মতি জানিয়েছে বলে জানা গেছে।
দায়িত্বশীল সূত্র জানায়, আগামী নভেম্বর মাসে একান্নতম সীমান্ত সম্মেলন আসামের গৌহাটিতে বসবে বলে আশা করা হচ্ছে । এই সম্মেলনে উক্তরুপ নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বিজেবি এবারে বাংলা-ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসরতদের জন্য দৈনিক ভ্রমণ পাস দেওয়ার পরামর্শ দিয়েছে। যাতে তারা ভারতে তাদের আত্মীয়দের দেখতে যেতে পারে। বিএসএফ এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং উভয় বাহিনী এজাতীয় সামাজিক ভ্রমণ সহজ করার জন্য নিজ নিজ সরকারের সংশ্লিষ্ট সংস্থা এবং মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে একটি প্রক্রিয়া তৈরীর বিষয়ে সম্মত হয়েছে।
গত শনিবার দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের মধ্যে একটি যৌথ দলিলও স্বাক্ষরিত হয়েছে। এতে বলা হয়েছে সীমান্ত হত্যাকাণ্ড কমিয়ে আনা, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র এবং মানবপাচার রোধ এবং মানবাধিকারের বিষয়ে প্রাধান্য দেওয়ার ব্যাপারে যৌথ সীমান্ত রক্ষী বাহিনী একযোগে কাজ করবে। গত ১৬ সেপ্টেম্বর বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। আর বরাবরের মতো এবারেও বিএসএফ নতুন করে প্রতিশ্রুতি দিয়েছে যে সীমান্তে হত্যা বন্ধে তারা সব রকমের চেষ্টাই করবে ।
1 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
4 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট
7 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
3 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়
5 মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর
7 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
6 সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 শনিবার (২ মে) সকাল সাড়ে
6 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল