editor
প্রকাশিত: 5:08 PM, March 4, 2021
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের বাবা সাজ্জাদুর রহমান ফারুকীর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রয়াতের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
এক শোক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, একজন সৎ পরোপকারী ও সমাজসেবক হিসেবেও তিনি ছিলেন অনন্য। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বার্ধ্যক্ষজনিত নানা রোগে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাজ্জাদুর রহমান ফারুকীর ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর শুনে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ তাৎক্ষনিকভাবে ওসমানী হাসপাতালে ছুটে যান এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর হজরত শাহজালাল (রাহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এবং ২য় জানাজা বাদ আছর গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার জুলাই ভবানীগঞ্জস্থ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।-বিজ্ঞপ্তি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়