editor
প্রকাশিত: 6:47 PM, March 4, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা চত্ত্বর ৭১’ গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে ভাসমান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদের পক্ষপাত্বিত্বের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার পাবলিক লাইব্রেরিতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সহাসড়ক যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি ও জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সহাসড়ক যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
লিখিত বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের গোবিন্দগঞ্জ বীর মুক্তিযোদ্ধা চত্বর ৭১ এর আশপাশে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর অন্তত শতকোটি টাকার জমি রয়েছে। এসব জমিতে স্থানীয় কিছু প্রভাবশালীরা দখল করে অভৈধভাবে বিভিন্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। এগুলো উদ্ধারে মন্ত্রণালয়ের সরকারি আদেশ থাকা সত্তে¡ও সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর জহিরুল ইসলাম জমি উদ্ধারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা উচ্ছেদ না করে স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগের লোকজন। এর জন্য সওজ কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিতে পারছেন না। রহস্যজনক ভূমিকায় বার বার ভাসমান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের নামে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। প্রকৃত স্থাপনা উচ্ছেদে না করায় গোবিন্দগঞ্জ পয়েন্টে যানজট লেগেই থাকছে।
সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অপসারণ ও সরকারি আদেশ প্রতিপালন না করায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানিায়েছেন তারা।
সংবাদ সম্মেলনে আরোও বক্তব্য রাখেন- জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জমসেদ আলী, উদয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এব্যাপারে অভিযুক্ত সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অফিসে গিয়ে খোঁজ করলে সেখানেও পাওয়া যায়নি তাকে।
এ ব্যপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, যেসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছেনা বলে অভিযোগ করা হয়েছে। তাঁরা সকলে হাইকোর্টের নিষেদাজ্ঞা নিয়ে এসেেছন। এর বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগ রিট করেছে। হাইকোর্টের আদেশ আসলেই তাঁরা এদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে