editor
প্রকাশিত: 7:11 PM, March 4, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বাবা-স্ত্রী ও ৯ মাসের কন্যা সন্তানকে হত্যার দায়ে আলফু মিয়া (৪২) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে আসামি আলফু মিয়াকে ২০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ব্রাহ্মণগাঁও এলাকায় আসামি আলফু মিয়া স্ত্রী বিউটি বেগম ও ৯ মাসের কন্যা সন্তান আলিফাকে মারধর করলে তার বাবা আলা উদ্দিন (৭০) শান্ত করার জন্য তাদের ঘরে যান। এসময় আসামি টিউবওয়েলের হাতল দিয়ে পিতাকে মারধর করে মারাত্বক জখম করে। পরবর্তীতে চিৎকারে আশেপাশে লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙে পিতা স্ত্রী ও কন্যা সন্তানের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখে। এসময় পাশে টিউবওয়েলের হাতলটিও পাওয়া যায়। পরে পুলিশ আলফু মিয়াকে আটক করে পরদিন তার ছোটভাই মো. শাহজাহান বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত আজ বৃহস্পতিবার আসামিকে আলফু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর জিয়াউর ইসলাম বলেন, ‘আসামি বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে