editor
প্রকাশিত: 7:59 PM, March 4, 2021
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ী ইন্তাজ আলীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই দিন হত্যাকারীদের বিচারের দাবিতে নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি দেওয়া হয়। এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে এবং বঙ্গবন্ধু জাতীয় মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ঘটনার পর পরই হত্যাকারী আরজকে গ্রেফতার করায় ওসি কেএম নজরুলসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। মানববন্ধনে এলাকার মুরুব্বিয়ান, যুব সমাজ, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন। পরে আয়োজকদের পক্ষ থেকে ইউএনও এবং ওসি বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি গ্রহণ করে ওসি কেএম নজরুল বলেন, এরই মধ্যে এ ঘটনায় জড়িত মূল হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে। মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সামছুল হক (কমান্ডার), মুরব্বি চাঁন মিয়া, ব্যবসায়ী আব্বাস আলী, আব্দুস সামাদ, মো.রজব আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ব্যবসায়ী আনোয়ার হোসেন রবি, ইন্তাজ আলীর বড় ভাই আব্দুল কুদ্দুছ, ছোট ভাই আব্দুর রশিদ, বড় ছেলে আব্দুস শহীদ, শাহিদ আলী, মানিক মিয়া, ব্যবসায়ী কাওছার মিয়া, দুলাল মিয়া দুলা মেম্বার, আতাউর রহমান , সাংবাদিক আলী হোসেন, আকবর রেদোয়ান মনা, আ.জলিল, মুরুব্বি ইন্নুছ আলী, আজির উদ্দিন, ফারুক আহমদ, সোহেল আহমদ হাজী সুরুজ আলী, রুবেল ও শাহিন তানভীর প্রমুখ। প্রসঙ্গত, গত শনিবার সকালে ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে স্বামী-স্ত্রীর কলহ নিয়ে ডাকা সালিস বৈঠক শেষে ফেরার পথে ইন্তাজ আলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আরজ আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন