editor
প্রকাশিত: 8:50 PM, March 4, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটে ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ম্যারাথনে অংশ গ্রহন করার জন্য উপজেলা প্রশাসন চত্তরে জড়ো হন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক মহল, সাংবাদিক, সুধিজন সহ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ। সকাল ৯টায় উৎসব মুখর শতস্ফুর্ত পরিবেশে প্রশাসন চত্তর থেকে প্রায় ৩ হাজার লোকজনের অংশ গ্রহনে ম্যারথন শুরু হয় এবং সুরইঘাট সড়কের কান্দেবপুর মসজিদ পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিন করে ম্যারাথন প্রশাসন চত্তরে এসে আবার শেষ হয়। ম্যারাথনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর মোমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, সহকারি কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির মহিলা ভাই চেয়ারম্যান খাদিজা বেগম, থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুল হক, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ। এ সময় তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরকারের পক্ষ থেকে দেশবাসীর কল্যানে অনেক যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে। জাতির পিতার জন্মশত বার্ষিকী স্মরনীয় করে রাখার জন্য সারা বছর নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে তার মধ্যে ম্যারাথন প্রতিযোগিতা অন্যতম। উৎসব মুখর পরিবেশে শতস্ফুর্ত উপস্থিতিতে ম্যারাথন সম্পন্ন হওয়ায় অংশ গ্রহনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। ম্যারাথনের সার্বিক তত্ববধানে ছিলেন সিলেট সেনানিবাসের কয়েকজন সেনা কর্মকর্তা, কানাইঘাট থানা পুলিশ, আনসার ভিডিপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দল।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন