editor
প্রকাশিত: 8:54 PM, March 4, 2021
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব (বীর উত্তম) বাতিল, কারা হেফাজতে লেখক মোশতাক আহমদ এর হত্যা এবং কেন্দ্রীয় ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে এম. সি. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের এক বিশাল মশাল মিছিল বের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় মশাল মিছিলটি নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এম. সি. বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাইমিনুল হক তপুর পরিচালনায় প্রতিবাদ মশাল মিছিলে বক্তারা বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের একজন বীর মুক্তিযোদ্ধা রূপেই ইতিহাসে চিহ্নিত থাকবেন। আর এই মহান নেতার রাষ্ট্রীয় খেতাব বাতিল হলে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা কখনো তা মেনে নিবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও তা রক্ষা করা হবে। বক্তারা বলেন, লেখক মোস্তাক আহমদের মতো এক বড় মাপের মানুষকে কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়েছে তা এই দেশের জনগণ মেনে নিতে পারে না। এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার করতে হবে। পাশাপাশি নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশী নগ্ন মামলার প্রতিবাদ জানান এবং বলেন, জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের নির্যাতন করে ধমিয়ে রাখা যাবে না। সকলের ঐক্যবদ্ধ আন্দোলন একদিন এই স্বৈরশাসক সরকারকে ক্ষমতা মসনদ থেকে বিতাড়িত করা হবে।
মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এম. সি. বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন, রাজিব হোসাইন, আছকর আলী, হাফিজুর রহমান সুজন, ফুয়াদ আহমদ, কলেজ ছাত্রদলের সদস্য এইচ এম কামাল হোসেন, জাকির হোসেন চৌধুরী, সাজ্জাদুর রহমান সালমান, আলমগীর হোসেন রাজু, ইয়াকিন ইসলাম চৌধুরী নাহিদ, আব্দুল কাদির মিলন, জামিল আহমদ চৌধুরী, হিফজুর রহমান নাহিদ, কলেজ ছাত্রদল নেতা বদরুল আলম, জাহাঙ্গীর আলম, মুন্না, আরিফ আহমদ, মামুন, সাদী আহমদ, মকবুল, আবু সুফিয়ান, মো. ইউসুফ, সুমন আহমদ, তাহসিন আহমদ, তৌসিফ হাসান, ফরিদ আহমদ, শাকিল মিয়া, কামাল আহমদ, গফুর মিয়া প্রমুখ।বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে