editor
প্রকাশিত: 5:10 PM, March 5, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে চিকিৎসাক্ষেত্রে একমাত্র ভরসার নাম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। পুরো দেশজুড়ে সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী এই চিকিৎসা কেন্দ্রটির সুনাম ছড়িয়ে-ছিটিয়ে আছে। তবে এখন পুরো ভিন্ন পথে চলছে দেশের অন্যতম ও সিলেট বিভাগের সর্বসাধারণের একমাত্র ভরসার চিকিৎসাকেন্দ্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
সর্বস্তরের নাগরিকদের প্রধান চিকিৎসা কেন্দ্র ওসমানী হাসপাতালে চিকিৎসার নামে চলছে ব্যবসা। অসহায় ও সর্বসাধারণ রোগীদের সরকারিভাবে চিকিৎসাসেবাসহ ফ্রি ওষুধ পাওয়ার কথা থাকলেও বর্তমানে তা পাচ্ছেন না। বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে সিট খালি থাকার পরও রোগীদের নিচে রাখা হচ্ছে। টাকা না দিলে সিট দেওয়া হয় না।সরেজমিন গিয়ে দেখা যায় অনেক রোগী অভিযোগ করছেন কয়েকদিন যাবৎ হাসপাতালে ভর্তি তারা , কিন্তু সিট খালী থাকার পরও তাদের সিট দেওয়া হয়না। দালালরা টাকা চায় ।
রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ওসমানী হাসপাতালের ল্যাব ব্যবহার করা হয় না। রোগীদের বাধ্য হয়ে বাহির থেকে পরীক্ষা-নিরীক্ষা করে আনতে হয়। ল্যাবে চরম অব্যবস্থাপনা, টেস্টের জন্য দায়িত্বশীল ব্যক্তিদের উদাসীনতা ও অবহেলা চরম আকার ধারণ করেছে।
অপ্রয়োজনীয়ভাবে ডেলিভারিসহ বিভিন্ন রোগীদের রক্ত সংগ্রহের চাপ সৃষ্টি করা হয়। পাশাপাশি গেটে আনসার ও দারোয়ানদের রমরমা চাঁদা আদায় বাণিজ্য, রোগীদের সরকারি ওষুধ না দিয়ে বাহির থেকে ক্রয় করতে বাধ্য করা, যথাসময়ে কর্তব্যরত চিকিৎসক না পাওয়ায় দূর-দূরান্ত থেকে আগত রোগীদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়। তদন্ত সাপেক্ষে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে।
এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গুটিকয়েক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান সাধারন নাগরিক।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন