editor
প্রকাশিত: 7:22 PM, March 5, 2021
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের হাজীরপুর হাফিজিয়া ফুরক্বানিয়া মাদ্রাসার ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ২টা থেকে মধ্য রাত পর্যন্ত হাজীপুর শাহী ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্টিত হয়। মাহফিলে গহরপুর জামিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন মাওলানা ওলী উল্লাহ আযাদী, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন, জামিয়া গহরপুর মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মুফতি আব্দুল্লাহ, ভারতের ফাযিলে উলূম দেওবন্দ মাদ্রাসার মাওলানা মুফতি সালেহ আহমদ মক্কী, হযরত শাহ সুলতান রহ. মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা রেদুওয়ানুল হক চৌধূরী রাজু, মিরাবাজার ইব্রাহিম খলিল উল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জাকারিয়া জাবেরসহ প্রমূখ।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন হাজীপুর হাফিজিয়া ফুরক্বানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ, স্থানীয় এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিয়ানবৃন্দ।
মাহফিলে দেশ ও বিদেশে অবস্থানরত সকলের জন্য দোয়া কামনা, মৃত ব্যাক্তিদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের সকল মানুষের সু-স্বাস্থ্যের জন্য মোনাজাত পরিচালনা করা হয়।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন