editor

প্রকাশিত: 11:51 PM, December 19, 2013

মৌলভীবাজারের জুড়িতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই বিএনপি নেতার মৃত্যু

মৌলভীবাজারের জুড়িতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই বিএনপি নেতার মৃত্যু

জুড়ি প্রতিনিধি
মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় আওয়ামীলীগ নেতার ট্রাকের চাপায় ঘটনাস্থলেই উপজেলা বিএনপির এক নেতার মৃত্যু ঘটেছে। ১৮ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯ টায় জুড়ি শহরস্থ কলেজ সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোছন আলী (৬৫) স্থানীয় জামকান্দি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ট্রাক চাপায় বিএনপি নেতার মৃত্যুতে দু’দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্ত্রী থানায় পরিকল্পিত হত্যার অভিযােগ দয়ের করলেও পুলিশ তা আমলে নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ১৮ ডিসেম্বর রাতে হােছন আলী জুড়ি শহর থেকে উপজেলা বিএনপির সভা শেষে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টায় জুড়ি কলেজের সম্মুখ দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক (চট্ট মেট্রো ব-১১-১০২২) ফাঁকা রাস্তায় তাঁকে চাপা দেয়। ট্রাকের চাপায় আঘাত প্রাপ্ত হয়ে হোছন আলী রাস্তায় পড়ে গেলে তার শরীরের উপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যায়। এ সময় অনেকটা পিষ্ট হয়ে যায় হােছন আলীর দেহ। মাথা ও শরীরে গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। চাপা দিয়ে ট্রাকটি চলে যাওয়ার সময় হােছন আলীকে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা ছুটে এসে ট্রাকটি আটক করে। এ সময় রাস্তার উপর ট্রাক রেখে ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে জুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে ও ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, ঘাতক ট্রাকের মালিক আওয়ামী লীগ নেতা সালেহ চেয়ারম্যান। উপজেলা বিএনপি নেতা হােছন আলী ও আওয়ামী লীগ নেতা সালেহ চেয়ারম্যান এর মধ্যে দীর্ঘ দিন থেকে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। তাই ফাকা রাস্তায় সালেহ চেয়ারম্যানের ট্রাক হােছন আলীকে চাপা দিয়ে মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকান্ড তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে? নিহতের পরিবার ও তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করছেন। হােছন আলী নিহতের ঘটনাকে হত্যাকান্ড দাবী করে তার স্ত্রী হাওয়ারুন নেছা জুড়ি থানায় ট্রাকের ড্রাইভার ও ট্রাকের মালিক সালেহ চেয়ারম্যানকে অভিযুক্ত করে একটি অভিযােগ দায়ের করেছেন। কিন্তু জুড়ি থানা পুলিশ তাদের অভিযােগ আমলে নিচ্ছে না, উপরন্তু বিষয়টি দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের বড় ছেলে জুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল শহিদ বলেন, ‘আমার বাবার মৃত্যু দুর্ঘটনায় নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। রাজনৈতিক বিরােধের কারণে আওয়ামী লীগ নেতা সালেহ চেয়ারম্যান তার নিজস্ব ট্রাক ও ড্রাইভার দ্বারা আমার বাবাকে হত্যা করেছে। আমরা থানায় অভিযােগ দাখিল করলে পুলিশ আমাদের অভিযােগ আমলে না নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা সালেহ চেয়ারম্যানের পক্ষ নিয়ে উল্টো আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত স্বাপেক্ষে আমার বাবার হত্যাকারীদের বিচার চাই।” এ বিষয়ে জুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযােগ অস্বীকার করে তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে