editor
প্রকাশিত: 4:29 PM, March 6, 2021
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন- শিক্ষা ও বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা করা দরকার, যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাবো। আগামী প্রজন্মকে সু-শিক্ষায় গড়ে তুলতে হলে এর কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শুধু শিক্ষকদের দায়িত্ব নয়। অভিভাবকদের সচেতন হতে হবে। নিজের সন্তানদের প্রতি নজর রাখতে হবে। যাতে কোন সন্তান যেন বিপদগামী না হয়। সবাই সচেতন হলে, পরিবার, সমাজ, দেশ শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যাবে। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে কোন মানুষ না খেয়ে মারা গেছে এমন কোন নজির নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, মার্চ মাস এলেই আমরা বাঙালিরা হাসি এবং কাঁদি। এটা আমাদের জন্য সুখের মাস, শোকের মাস এবং আনন্দের মাস। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ; যে ভাষণে স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ডাক দেয়া হয়েছিল। এ মাস আমাদের গর্বেরও মাস। ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের সাথে ‘বিদ্যালয় উন্নয়ন সর্ম্পকিত’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। গতকাল শনিবার নগরীর উপশহরস্থ শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হাছিন আহমদ মিন্টু এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মৌসুমী দেবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মো: আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রওশন আরা কামাল। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়সাল মাহমুদ সাকিব খান, প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য মো: আজাদ উদ্দিন, মো: নূর উদ্দিন, হাজী মো: এনাম উদ্দিন, রুহেল আহমদ রুহিন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, ডি ব্লক মসজিদ কমিটির সভাপতি আসাদুর রাজা চৌধুরী, ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল খালিক, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী চৌধুরী মাছুম, সিলেট জেলা যুবলীগ নেতা দুলাল আহমদ, মোশাহিদ খান, সরওয়ার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার পর্যবেক্ষণ করেণ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথে কৌশল বিনিময় করেন। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন