editor

প্রকাশিত: 6:41 PM, March 6, 2021

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রতি সাবেক ছাত্রদের সম্মাননা প্রদান

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রতি সাবেক ছাত্রদের সম্মাননা প্রদান

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মো. সুরুজ্জামান জামানকে তাৎক্ষণিক সম্মাননা জানিয়েছেন প্রিয়জন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর অভিজাত রেস্টুরেন্ট এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সুরুজ্জামান জামানকে সেই সম্মাননা জানানো হয়।
ভিডিও কলে যুক্ত হয়ে প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি খায়রুল ইসলাম বলেন, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকের জীবনে শ্রদ্ধেয় শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সব সম্মানিত শিক্ষকের মধ্যে ভালো লাগার কিছু শিক্ষক থাকেন, যাঁদের দিকনির্দেশনা, শিক্ষাদানের পদ্ধতি, স্নেহ-ভালোবাসা আমাদের মনে আলাদা করে দাগ কাটে। তাঁদের বলি আমরা প্রিয় শিক্ষক। আর আমাদের প্রিয় শিক্ষক ছিলেন সুরুজ্জামান জামান স্যার।
অনুষ্ঠানে প্রিয়জন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এনামুল হক লিলু বলেন, এ সম্মান সুরুজ্জামান জামান স্যারের প্রাপ্য ছিল। টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায়, বড় ভবন বানানো যায়; কিন্তু ভালোবাসা কেনা যায় না। ভালোবাসা অর্জন করতে হয়। সুরুজ্জামান জামান স্যারের মতো গুণী শিক্ষকেরা তাদের মহৎ কর্ম দিয়েই অসংখ্য শিক্ষার্থীর ভালোবাসায় সিক্ত হয়ে হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। ভালো কাজ করলেই কেবল মানুষের ভালোবাসা অর্জন করা যায়। মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে আনন্দেরও কিছু নেই।
প্রিয়জন ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক তফাজ্জুল হক, এবং কোষাধ্যক্ষ কবির উদ্দিন সার্বক্ষণিক যোগাযোগ রেখে অনুষ্ঠান তদারকি করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রিয়জন ফাউন্ডেশন এর সহ সভাপতি সফিক মিয়া,মোসাদ্দেক সাজুল, মোশাররফ খান, অলিউডর রহমান বেলাল, শ্রীকান্ত বৈদ্য, কোষাধ্যক্ষ তালিমুল ইসলাম, আব্দুল জব্বার শাহী, সাদিক আহমেদ, কুহিনূর রহমান, আনোয়ার হুসেন সাজু,মনরুল হক,প্রভাষক মৌলানা তরিকুল ইসলাম, সাইনুল হক, মাসুদ আহমেদ, জালাল উদ্দীন,শুভাস আহমেদ, আজমল খান, শায়খুল ইসলাম তামিম প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে