editor
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি:-
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং এন্টিবায়োটিক এর যৌক্তিক ব্যবহারসহ ফার্মেসী ব্যবস্থাপনা ও ঔষধ সংরক্ষণ ব্যবস্থাপনায় করনীয় নিয়ে জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব জাফলং ইউনিয়নের গ্রাম ডাক্তার ও ফার্মেসী মালিক সমিতির আয়োজনে এবং অপসোনিন ফার্মা লিমিটেড এর সহযোগিতায় সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন জাফলং পর্যটক ভিউ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জাফলং গ্রাম ডাক্তার ও ফার্মেসী মালিক সমিতির সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিব সরকার পারভেজের পরিচালনায় আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক শিকদার কামরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, অপসোনিন ফার্মা লিমিটেডের আর এম আবু জাহের, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য আসাদ উল্ল্যাহ ও মো. আব্দুর নূর, রফিকুল ইসলাম, আজগর, আওলাদ হোসেন।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক এবাদত হোসেন, রফিকুল ইসলাম, আজগর আলী, আওলাদ হোসেন, উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, জাফলং ইউনিয়ন গ্রাম ডাক্তার ও মালিক সমিতির সহ-সভাপতি সুমন দে, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, অর্থ-সম্পাদক বিকাশ চন্দ্র মজুমদার, প্রচার সম্পাদক সুমন আহমেদ, ঔষধ কোম্পানীর প্রতিনিধি রায়হান, জাহাঙ্গীর আলম, ইমদাদ হোসেন, রিপন আহমেদ প্রমুখ।
এ সময় অত্র ইউনিয়নের সকল পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ এন্টিবায়োটিক এর যৌক্তিক ব্যবহারসহ ফার্মেসী ব্যবস্থাপনা ও ঔষধ সংরক্ষণ ব্যবস্থাপনায় করনীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে নকল, ভেজাল ও অনিবন্ধিত এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহবান জানান।
8 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ