editor

প্রকাশিত: 6:16 PM, March 7, 2021

কলকাতায় মোদির সমাবেশে ব্যাপক বিশৃঙ্খলা

কলকাতায় মোদির সমাবেশে ব্যাপক বিশৃঙ্খলা

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে ব্যাপক বিশৃঙ্খলা দেখা গেছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রোববার কলকাতায় শাসক দল বিজেপির এ জনসভায় বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেতে হয়েছে বিজেপির প্রথম সারির নেতাদের।  খবরে বলা হয়, জনতাকে সামলাতে একের পর এক বিজেপি নেতা মঞ্চে এসেও কাজ হয়নি। বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ বারবার জনতাকে শান্ত করার চেষ্টা করেও পারেননি।  শেষে কৈলাস বিজয়বর্গীয়র টানা তিন মিনিট মিষ্টি কথায় শান্ত হয় বিগ্রেড। এদিন ব্রিগেডের মঞ্চে শুভেন্দু অধিকারী উঠতেই ধাক্কাধাক্কি শুরু হয় ময়দানে।  তখনই সাংবাদিকদের জন্য সংরক্ষিত জায়গার পেছন থেকে বিজেপি নেতারা সামনের দিকে এগিয়ে আসলে শুরু হয় বিশৃঙ্খলা। সেসময় মঞ্চে বিজেপি নেতাদের মুখে স্পষ্ট ধরা পড়ে উদ্বেগের ছাপ। বাবুল চলে আসেন মাইকের সামনে। জনতাকে বারবার শান্ত হতে বলেন। এরপর বাবুলকে সরিয়ে লকেট চলে আসেন ডায়াসে। ভিড়ের মধ্যে কোথায় জটলা হচ্ছে তা ক্যামেরায় দেখা না গেলেও বিজেপি নেতাদের মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল তারা বেশ উদ্বিগ্ন। নরেন্দ্র মোদি ব্রিগেডে আসার সময় যত এগিয়েছে ততই বেড়েছে সেই উদ্বেগ। ব্রিগেডে এসে মোদিকে যেন এ ধরনের পরিস্থিতির মুখে না পড়তে হয়, সেজন্য বেশ তৎপর হয়ে ওঠেন বিজেপি নেতারা।  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বেশ কড়া মেজাজেই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শান্ত হতে বলেন।  দীলিপের এমন ধমকেও কাজ না হওয়ায় এরপরই আসেন বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। টানা ৩ মিনিট ধরে অত্যন্ত মিষ্টি কথায় তিনি শান্ত করার চেষ্টা করেন সবাইকে।  তার কথাতেই কাজ হয়। জনতার মনোযোগ সরাতে পরে মিঠুন চক্রবর্তীকে মঞ্চে ডেকে নেন কৈলাস।তবে মিঠুনের বক্তৃতা চলাকালীন বিশৃঙ্খলা কিছুটা থামলেও ব্রিগেডে মোদি ঢোকার মুখেই ফের শুরু হয় গোলমাল

S/H(Ripa-6)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮