editor

প্রকাশিত: 8:00 PM, March 7, 2021

মানি চেঞ্জারস এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় : বাংলাদেশ ব্যাংকের দুর্বল নজরদারীর কারণে বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হচ্ছে

মানি চেঞ্জারস এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় : বাংলাদেশ ব্যাংকের দুর্বল নজরদারীর কারণে বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হচ্ছে

সিলেট মানি চেঞ্জারস এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন- প্রবাস থেকে আমাদের প্রবাসীরা সবসময় রেমিটেন্স প্রেরণ করেন। দেশে এসে প্রবাসীরা পাউন্ড, ডলার, রিয়ালসহ বৈদেশিক মুদ্রা চেঞ্জ করেন। যা বাংলাদেশের অর্থনীতি সর্মৃদ্ধ করতে ভূমিকা রাখে। কিন্তু এক শ্রেণীর চোরাকারবারি বাংলাদেশ ব্যাংকের দুর্বল নজরদারীর কারণে বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার করছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসলে বিদেশে মুদ্রা পাচার বন্ধ হবে। সিলেট মানি চেঞ্জারস এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদের সভাপতিত্বে, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী গৌতম দে’র পরিচালনায় গত শনিবার রাতে নগরের একটি হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক মো: বাবুল আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, মানি চেঞ্জারস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রথম সহ-সভাপতি এম এস জামান, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়ির রিপোর্টার কাউসার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো: বাবুল আক্তার বলেন, বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জারস এসোসিয়েশনের একমাত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জারসদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সার্কুলার জারি করেছে। বিগত ২০১৯-২০ অর্থ বছরে করোনার জন্য নির্ধারিত কৌটা তুলে দেওয়া হয়। মানি চেঞ্জারসদের সাথে বাংলাদেশ ব্যাংকের সরাসরি সম্পর্ক। মানি চেঞ্জারসদের দাবি মানেই দেশের জনগণের দাবি। এজন্য যৌত্তিক সকল দাবি বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের নিকট তুলে ধরতে পারেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক অতিথের ন্যায় আগামী দিনেও মানি চেঞ্জারসদের পাশে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বাংলাদেশে আসা বৈধ বৈদেশিক মুদ্রা অবৈধ হাত হয়ে অবৈধভাবে আবারো বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই অবৈধ অর্থ স্বর্ণচোরা চালানেও ব্যবহার হচ্ছে। শুধু মাত্র আইন প্রয়োগকারী সব সংস্থার কঠোর প্রদক্ষেপ গ্রহণ ছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ রিফ্লেক্সন কখনো সঠিক হবে না। বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক গর্ভনর, অর্থমন্ত্রী, পররাষ্টমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট থেকে উত্তোরণ কোনভাবেই সম্ভব নয়। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহকে এগিয়ে আসতে হবে। এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এবং মানি চেঞ্জারস এসোসিয়েশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ২৩বছর পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় প্রকৌশলী গৌতম দে’র সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়
অনুুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন এসোসিয়েশনের সহ-সভাপতি মো: গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের নির্বাহী সদস্য কবির চৌধুরী, মাজহারুল হক, হেলাল আহমদ, মো: আশরাফ আলী, নাজমুল হোসেন জুয়েল, আখলাকুর রহমান সাহেদ, মুজিবুল হক মনা, ফয়সল আহমদ, মকসুদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন