editor

প্রকাশিত: 8:38 PM, March 7, 2021

৭ মার্চের ভাষণে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু : এড. লুৎফুর রহমান

৭ মার্চের ভাষণে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু : এড. লুৎফুর রহমান

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এড. লুৎফুর  রহমান বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রষ্ট ভাষণ।এই ভাষণ আজও স্বাধীনতাকামী মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে আছে।’
তিনি  বলেন, ‘৭ মার্চের বক্তব্যের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমাদের বারবার অনুপ্রেরণা জাগিয়ে তোলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের বক্তব্যের আবেদন অপরিসীম। এ বক্তব্য বিশ্বব্যাপী স্বাধীনতা অনুরাগী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন , ‘যারা ইতিমধ্যেই স্বাধীনতা অর্জন করেছে, তারাও এই ভাষণ থেকে দেশাত্মবোধে, রাজনৈতিকভাবে আদর্শবান হয়ে ওঠায় ও দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের অনুপ্রেরণা পেতে পারে। তিনি  আরো বলেন, ‘১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিছক বক্তব্য ছিল না। এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু গেরিলাযুদ্ধের দিকনির্দেশনা ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছিলেন।
বঙ্গবন্ধু নিজের মতো করেই এই বক্তব্য দিয়েছিলেন। তাঁর হাতে কোনো নোট ছিল না। তিনি চোখ থেকে চশমা খুলে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বহুসংখ্যক মানুষ যারা তাঁর বক্তব্য শুনতে এসেছিল তাদের সামনে দাঁড়িয়ে তাঁর বক্তব্য দেওয়া শুরু করেছিলেন।’
সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ: শাশ্বত বাঙালীর লড়াইয়ের শক্তি”  শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খানের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান  চৌধুরী, আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ,এডভোকেট মো: নিজাম উদ্দিন, অধ্যক্ষ মো: সুজাত আলী রফিক, মুক্তিযোদ্ধা সা’দ উদ্দিন আহমদ,এডভোকেট শাহ মো: মোসাহিদ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান,এডভোকেট রনজিত সরকার, উপদেষ্টা খোকন কুমার দত্ত, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মবশ্বির আলী ,  ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হিরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ শাকির আহমেদ (শাহীন),উপদপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ শমসের জামাল।
কার্যকরি কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন চেয়ারম্যান,আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আব্দাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহিদুর রহমান শাহিন,এডভোকেট  নূরে আলম সিরাজী,মোঃ আব্দুল বারী, আমাতোজ জোহরা রওশন জেবিন,মো: জাকির হোসেন,এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশিদ, জাহাঙ্গীর আলম,শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, ডা: নাজরা আহমদ চৌধুরী, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ,সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা বাছিত,সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ,সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ,সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ। এর আগে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জেলা পরিষদে স্থাপিত জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ করেন। এদিকে, আগামী ১৭ মার্চ থেকে টানা ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে সিলেট জেলা আওয়ামীলীগ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন