editor
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১
ঐতিহাসিক ৭ ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করল জেলা পুলিশ। বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (৭ মার্চ) বিকাল তিন ঘটিকায় পুলিশ লাইনস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা এসপি শামছুল হক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: মাহবুবুল আলম এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন পিপিএম,সিলেট মহানগর আয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,বীর মুক্তিযাদ্ধা শুভ্রত চৌধুরী জুয়েল,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, মুহিত চৌধুরী। এছাড়া অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধাগন সহ ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম,শাহীনুল আলম খান,জেদান আল মুসা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অথিতি পুলিশ লাইনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন।এসময় জেলা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: মাহবুবুল আলম বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১০ ই জানুয়ারী সর্বপ্রথম রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উদ্ভোধন করতে গিয়ে পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন। জন নিরাপত্তা ও জনকল্যান নিশ্চিত করতে পুলিশের সকল স্থরে বঙ্গবন্ধুর নির্দেশনা সমুহ অনুসরন করার আহ্বান জানান তিনি।
4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
4 ওসমানীনগর প্রতিনিধি: 1 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
1 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
5 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 2 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
8 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
4 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে