editor
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১
ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগর উপজেলার দশহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা অনিয়মে পরিচালিত হওয়ার অভিযোগ ওঠেছে। বর্তমান প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগদানের পর থেকে বাৎসরিক স্লিপ বরাদ্দ ও বিভিন্ন সময়ে আসা উন্নয়ন বরাদ্দের টাকার সুষ্টু হিসাব না দিয়ে আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ অভিভাবকদের। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষকের অনিয়মগুলো আড়াল করতে ইচ্ছে মাফিক পরিচালনা কমিটি গঠন করে নিজস্ব লোককে সভাপতি পদে অধিষ্ঠিত করে আসছেন। প্রধান শিক্ষকের এমন অনিয়মের বিরুদ্ধে ৭মার্চ রবিবার অভিভাবকদের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ প্রেরণ করা হয়েছে।
লিখিত অভিযোগের বরাত দিয়ে অভিভাবকরা বলেন, গত ২৪ ফেব্রুয়ারি বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে প্রধান শিক্ষক গোপনে সভা করে অনিয়মতান্ত্রিকভাবে পরিচালনা কমিটি গঠন করেন। সরকার নির্দেশিত স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা সম্পন্ন অভিভাবক থাকা সত্ত্বেও অভিভাবকদের না জানিয়ে প্রধান শিক্ষক উপজেলার মঙ্গলচন্ডী নিশি কান্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরশ আলীকে কমিটির সভাপতি মনোনীত করে মনগড়া ১১ সদস্যের কমিটি প্রস্তুত করেছেন। সেই কমিটি আবার উপজেলা শিক্ষা কমিটিকে দিয়ে অনুমোদন করানোর জন্য দৌড়ঝাপ করছেন।
এক তরফাভাবে গঠিত এই কমিটির গ্রহণ যোগ্যতা না থাকায় বিদ্যালয় পরিচালনায় স্থানীয়ভাবে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি গঠনের আগে ভোটার তালিকা প্রস্তুত করার কথা থাকলেও অভিভাবকদের অবমূল্যায়ন করে প্রধান শিক্ষকের মনোনিত লোকজনকে দিয়ে বিতর্কিত এই কমিটি গঠন করেছেন। কমিটি গঠনে প্রধান শিক্ষক এতটাই গোপনীয়তা রক্ষা করেছেন বিদ্যালয়ের এ সহকারী শিক্ষকরাও কমিটির গঠনের বিষয়টি জানতেন না। সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করে সেই টাকা জায়েজ করার অপকৌশল হিসেবে মনগড়া কমিটি অনুমোদনের জন্য প্রধান শিক্ষক জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগে প্রকাশ।
এদিকে বিতর্কিত এই গঠনের বিষয়টি জানতে পেরে অভিভাবকদের পক্ষ থেকে গত ২৮ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকটও লিখিত অভিযোগ দেয়ার পরও প্রধান শিক্ষক মনগড়া এই কমিটি অনুমোদিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন অভিভাবকরা জানিয়েছেন।
তবে প্রধান শিক্ষক সুকান্ত কুমার দাস অভিযোগগুলো অস্বীকার বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নেয়ামত শরিফ লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
5 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
5 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
8 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
6 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
2 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
7 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
1 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
5 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।