editor

প্রকাশিত: 9:47 PM, March 7, 2021

ছাত্রলীগ পরিচয়ে শোরুম লুট, আটক ৫

ছাত্রলীগ পরিচয়ে শোরুম লুট, আটক ৫

অনলাইন ডেস্ক

বরিশালে ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের পরিচয়ে প্রকাশ্যে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রোববার  সন্ধ্যা সোয়া ৬টায় নগরীর বিবিরপুর পাড় এলাকায় টপ টেন শোরুমে এ ঘটনা ঘটে। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে শোরুমের একাধিক কর্মচারীকে মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে পালানোর সময় ৫ জনকে হাতেনাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, নগরীর প্রাণকেন্দ্র বিবিরপুর পাড়ে সদ্য উদ্বোধন করা টপ টেন শোরুমের কর্মচারীরা বেচাকেনায় ব্যস্ত সময় পার করছিলেন। আচমকা ৫০-৬০ জনের একটি দল শোরুমের বিভিন্ন কক্ষে ঢুকে জামা কাপড় দেখতে চায়। এ সময় তারা নিজেদের ছাত্রলীগ সভাপতি জসিমের লোক বলে দাবি করে জামা, জুতা, ঘড়িসহ যে যার মতো চলে যেতে উদ্যত হলে তাদের বাধা দেয়ায় শোরুমের কর্মচারীদের মারধর করা হয়। পরে কর্তৃপক্ষ ৯৯৯-এ কল করলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় ৫ জনকে হাতেনাতে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করেছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। টপ টেন-এর হিসাবরক্ষক জসিমউদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে ৩০-৩৫ জন যুবক একসঙ্গে ভেতরে প্রবেশ করে। কেনাকাটার অজুহাতে জুতা, পোশাক, প্রসাধনীসহ অন্যান্য পণ্য দেখে তাদের সঙ্গে আনা ব্যাগে ঢুকিয়ে ফেলে। এ সময় তাদের প্রতিষ্ঠানের নিয়ম মেনে বিল প্রস্তুত করার জন্য বলা হলে তারা নিজেদেরকে ছাত্রলীগ নেতা জসিম ও সোহাগের পরিচয় দিয়ে বলে ‘তারা আমাদের কেনাকাটা করতে পাঠিয়েছে’। প্রতিষ্ঠানটির প্রধান ফটকের নিরাপত্তাকর্মী মো. সাগর বলেন, একসঙ্গে ৩০-৩৫ যুবকের ঢুকে পড়ার সময় বিষয়টি অস্বাভাবিক লাগছিল। ভেতরে হট্টগোল শুরু হলে প্রধান ফটক আটকে দেয়া হয়। এ সময় তারা গ্লাস ভেঙে বেরিয়ে যায়। পুরো ঘটনা ঘটেছে মাত্র ১০-১২ মিনিটের মধ্যে। তাৎক্ষণিক আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা এ কাজ করেছে আমি জানি না।’ এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই মেহেদী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন