editor
প্রকাশিত: 1:10 PM, March 8, 2021
নিজস্ব ডেস্ক:: একাত্তরের মুক্তি সংগ্রামের চেতনায় উজ্জীবিত বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর পুরান লেনের ৫৩ নং সমবায় ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিব উস সালাম রিজভী বলেন, এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে দীর্ঘ ১৯ মিনিটের ভাষণ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এক প্লাটফর্মে নিয়ে শোষিত বঞ্চিত, নির্যাতিত বাঙ্গালী জাতিকে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আর স্বাধীন বাংলাদেশ প্রস্তুত করার দিকনির্দেশনা দিয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ভাষণ শুনে সাথে সাথে জাতি সে দিন সশস্র হয়ে দেশকে মুক্ত করতে যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিল। প্রধান অতিথি বলেন, ৭ই মার্চে বঙ্গবন্ধু ভাষণের বহু রাজ স্বাক্ষী দেশে ছিলেন। তাদের অনেকেই আজকে জীবিত নেই। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্পর্কে আগামী প্রজম্নকে আরো বেশি করে জানাতে পারলে একাত্তরের মুক্তির সংগ্রামের ন্যায় জাতি আরো বেশি করে দেশপ্রেমে উদ্বুব্ধ হবে। সভায় প্রধান অতিথি বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সদস্যদের মেধা বুদ্ধি, চর্চা দেখতে পেয়ে উপস্থিত তিনি প্রশংসা করেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম. হাফিজুর রহমান লস্করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট মামুনুর রশিদ, ফোরামের সম্মানিত সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক কবি ধ্রুব গৌতম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক কবি শাহারুল ইসলাম মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, দপ্তর সম্পাদক শহিদ আহমদ খান, উপ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ সেলিম, সদস্য লেখক ছড়াকার মনজুর মোহাম্মদ, সদস্য ফটোগ্রাফার মীর মোহাম্মদ রিয়াজ সাগর, আব্দুল কাদির জামিল প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক সুমন আহমদ ও ফটো সাংবাদিক এমরান ফয়সল।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন