editor
প্রকাশিত: 2:38 PM, March 8, 2021
নিজস্ব প্রতিবেদক
অভিনব কৌশলে কমলালেবুর মধ্যে চোরাচালান হচ্ছে ইয়াবা। আকারভেদে একেকটি কমলায় ঢোকানো হচ্ছে একশ থেকে দুইশোটি ইয়াবা। তারপর ঝুড়িতে কিংবা কার্টনে ইয়াবা-ভর্তি ফল সাজিয়ে কক্সবাজার থেকে ঢাকাসহ সারা দেশে সরবরাহ করা হচ্ছে একেকটি চালান। মাদক কারবারিদের অভিনব কৌশল ঠেকাতে সতর্ক থাকার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।জানা গেছে, কমলালেবুর মধ্যভাগে, নিচের অংশ থেকে উপরের দিকে আঙুলের চাপে তৈরি করা হচ্ছে ফাঁকা জায়গা। তারপর রাখা হচ্ছে পলিথিনে মোড়া ইয়াবা। ইয়াবা-ভর্তি কমলা থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে ঝুড়ি কিংবা কার্টনে। ইদানিং কক্সবাজার থেকে এভাবেই চালান সরবরাহের কৌশল নিয়েছে কারবারিরা।এরকমই একটি ইয়াবার চালান ধরতে রাজধানীর মতিঝিলে টানা বারো ঘণ্টা ওঁৎ পেতে থেকে কার্টন বহনকারী এক তরুণকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। কার্টন খুলে দেখা যায় কমলালেবু। কিন্তু খোসা খুলে কোষ আলাদা করতেই বেরিয়ে আসে ইয়াবা। ইয়াবার বাহক মোহাম্মদ সজীব জানান, ‘এসব কাজ আমি করি না। আমাকে এ কাজ একজন দিয়েছে। তিনি কাকী হন। সে বলেছে এটা তুমি নিয়ে যাও। এগুলোর মধ্যে কমলা আছে।’আভিযানিক দলটি জানিয়েছে, ছোট আকারের একেকটি কমলায় মিলেছে একশটি, আর বড়গুলোতে পাওয়া গেছে দুইশো করে ইয়াবা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিম পরিদর্শক কামরুল ইসলাম তালুকদার বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিলো ঝুড়িতে করে ইয়াবা নিয়ে আসবে। পরে কার্টন করে আনতে দেখে সন্দেহ হয়।’ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘যে কোন ভাবেই তারা মাদক পাচার করুক না কেন আমরা তৎপর। আমরা মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছি, সেটা চলতে থাকবে। কোন ভাবেই এই মাদক কারকারীরা রেহাই পাবে না।’সীমান্তের নজরদারি এড়িয়ে প্রতিদিনই মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান ঢুকছে কক্সবাজারে। তাই প্রবেশ পথ বন্ধ করা ছাড়া নেশাজাতীয় বড়িটির ছড়াছড়ি ঠেকানো প্রায় অসম্ভব, বলছেন সংশ্লিষ্টরা।
S/H(Ripa-6)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন