editor
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
অনলাইন ডেস্ক
‘বিরোধী মত দমাতে ভয়ঙ্কর কোন শক্তি কাজ করছে’- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই শক্তির পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের সোমবার সকালে রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
‘দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই’—বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের সমালোচনার জন্য এ পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেফতার করা হয়নি। সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান।
‘সরকার ক্ষমতা, দাম্ভিকতা আর দুর্নীতির বৃত্ত তৈরি করেছে’—মির্জা ফখরুলের এই অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ কথাগুলো বিএনপির শাসনামলের জন্যই চির সত্য।
বিএনপিই এ দেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিল; আর হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করেছিল।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অথচ বিএনপি কোনোরূপ সহযোগিতা না করে অপরাজনীতির মাধ্যমে গণতন্ত্রের এগিয়ে যাওয়ার গতিকে বারবার থামিয়ে দিচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং রাজনীতি এ দেশের গণতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করছে।
(Ripa-6)
6 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
6 ওসমানীনগর প্রতিনিধি: 3 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
8 স্টাফ রিপোর্টার: 6 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 4 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
3 ইকবাল বাহার, কানাইঘাট: 7 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
8 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে