editor
প্রকাশিত: 3:41 PM, March 8, 2021
অনলাইন ডেস্ক
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের উদ্যোগে নগরীর শাহী ঈদগাহে নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ফিতা কেটে সেখানে আয়োজিত মাসব্যাপী পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শাহী ঈদগাহস্থ সদর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সোমবার (৮ মার্চ) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শামীমা খানম, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ইমরান বলেন, সিলেটে হাইটেক পার্ক স্থাপনের উদ্দেশ্য ছিলো তরুণ-তরুণী উদ্যোক্তাদের বিশাল সুযোগ করে দেয়া। সরকারের সে মহৎ উদ্দেশ্য সফল হতে যাচ্ছে।মন্ত্রী বলেন, মহিলাদের জন্য সিলেটে টেকনিক্যাল টিচিং সেন্টারে (টিটিসি) প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। দালালদের মাধ্যমে গ্রাম থেকে মহিলাদের আনা হয়। সেটি রোধ করতে দেশে মহিলাদের জন্য বিভিন্ন ধনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার।
(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন