editor
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে দুটি অত্যাধুনিক মানের ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে।
পোল্ট্রি বিজ্ঞান ও প্যাথলজি বিভাগের পোস্ট-গ্রাজুয়েট ল্যাবরেটরিসমূহ উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
সোমবার উদ্বোধনের পর ল্যবরেটরিসমূহ ঘুরে দেখেছেন ভাইস-চ্যান্সেলর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরবর্তীতে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের দ্বিতীয় তলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডিন প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মনিরা নূর, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. শাহ আহমেদ বেলাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রফেসর ডা. আসমাউল হুসনা।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার বলেন, “বিশ্বকে এগিয়ে নিতে হলে লাগসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। আর নতুন ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনে গবেষণার কোন বিকল্প নেই।”
জানা যায়, এখন পর্যন্ত ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে মোট ৬টি বিভাগে ৬টি আধুনিক ল্যাবরেটরি স্থাপন হয়েছে, আরো ২টি ল্যাবরেটরি উদ্বোধনের অপেক্ষায়। সিকৃবির গবেষণায় এই ল্যবরেটরিগুলো নতুন মাত্রা যুক্ত করেছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
(Ripa-5)
4 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
7 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
5 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা
5 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট
1 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 5 মঙ্গলবার (২৮ এপ্রিল)
8 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ