editor
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৯৩৩ এর উদ্যোগে গত ৭ মার্চ রোববার জালালাবাদ থানা এলাকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেইটের সামনে থেকে মিছিল শুরু হয়ে তেমুখী গিয়ে মিছিল পরবর্তীতে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়া’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান আলী, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ দুলাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ রাশেদ আহমদ, সহ সভাপতি মোঃ আবদাল, কদমতলী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুমিন রাজু, হুমায়ুন রশীদ চত্বর আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ বিলাল, তালতলা আঞ্চলিক কমিটির সহ সভাপতি শাহাব উদ্দিন, জালালাবাদ থানা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মাহমুদুর রহমান প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, হোটেল সেক্টরে শ্রমিকদের শ্রমিক হিসেবে প্রথম যে অধিকার নিয়োগপত্র, পরিচয়পত্র শ্রমিকদেরকে মালিকগণ দিচ্ছেন না। সেই প্রেক্ষিত সংশ্লিষ্ট সরকারি দপ্তর উল্লেখযোগ্য কোন ভূমিকা রাখছেন না। তাই আসুন নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরীসহ করোনার অজুহাতে ছাটাইকৃত শ্রমিকদের পূর্ণ মজুরী সহ পুণরায় নিয়োগ দিতে হবে। বক্তগণ আরো বলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের প্রচলিত আইন ও নিয়ম মেনে সংগঠন-সংগ্রাম ও শ্রমিকদের অধিকার আদায়ের প্রেক্ষিতে দীর্ঘ ২৭ বছর যাবৎ ধারাবাহিক ভাবে সংগ্রাম করে আসছে। এই সংগঠনের সুনাম নষ্ট করার জন্য মালিক-সরকার, প্রশাসনের দালালরা ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন কোন প্রকার অনৈতিক কাজ, বা অনৈক ব্যক্তিদেরকে সংগঠনের কাজে দায়িত্ব দেয় না। তাই সকল প্রকার অনৈতিক কাজ যারা করেন তাদের সাথে সংগঠনের কোন সম্পর্ক নেই। বিজ্ঞপ্তি
3 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
6 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট
3 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
8 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়
1 মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর
1 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
3 সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 শনিবার (২ মে) সকাল সাড়ে
3 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল