editor
প্রকাশিত: 5:00 PM, March 8, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
“করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এডাব, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়োশন (আরডিএসএ) এর উদ্দ্যোগে আন্তজার্তিক নারী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় মল্লিকপুরস্থ কার্য্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবসে-২০২১ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্মল ভট্টাচার্য্য, নির্বাহী পরিচালক, সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা (সুজন) ও সভাপতি, এডাব সুনামগঞ্জ জেলা শাখা। আলোচনা সভায় উপস্থাপনা ও সঞ্চালনা করেন মোঃ মিজানুল হক সরকার, নির্বাহী পরিচালক, রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) ও সাধারণ সম্পাদক, এডাব সুনামগঞ্জ জেলা শাখা। সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ও করোনা কালে নারী নেতৃত্ব নিয়ে আলোচনাসহ কী নোট পেপার উপস্থাপনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক, পল্লী এডভান্সমেন্ট ডিজেস্টার ম্যানেজম্যান্ট এসোসিয়েশন (পদ্মা), ও সহ-সভাপতি, এডাব সুনামগঞ্জ জেলা শাখা। মোছাঃ শিল্পী বেগম, নির্বাহী পরিচালক, অনির্বান যুব মহিলা সংস্থা ও নির্বাহী সদস্য, এডাব সুনামগঞ্জ জেলা শাখা। জোৎস্না আক্তার, নির্বাহী পরিচালক, চলন্তিকা ডেভোলাপমেন্ট সোস্যাইটি (সিডিএস) ও নির্বাহী সদস্য, এডাব সুনামগঞ্জ জেলা শাখা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তৃষ্ণা আক্তার রুশনা, লিজা ইসলাম, মোছাঃ কুহিনুর বেগম প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে