editor

প্রকাশিত: 8:05 PM, March 8, 2021

নারী দিবসের আয়োজন : পথচারী নারীর হাতে বন্ধুসভার ‘ফুল ও চিরকূট’

নারী দিবসের আয়োজন : পথচারী নারীর হাতে বন্ধুসভার ‘ফুল ও চিরকূট’

8

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়  হাতে ফুল ও রঙিন কাগজের চিরকূট নিয়ে দাঁড়িয়ে আছেন একদল তরুণ-তরুণী। পাশ দিয়ে যাওয়া পথচারী নারীদের ফুল ও রঙিন কাগজে হাতে লেখা চিরকূট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরা। বিভিন্ন পেশার নারীরাও তাঁদের এমন সম্মান সাদরে গ্রহণে করছেন। উপলক্ষ আন্তর্জাতিক নারী দিবস। চলতি পথে ফুল আর চিরকূট হাতে পেযে নারী দিবসে আনন্দিত হতে দেথা গেছে এসব নারীদের। ফুল হাতে পাওয়া নারীরাও  কৃতজ্ঞতা জানিয়েছেন এই তরুণ-তরুণীদের।

“করোনাকালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব” এই স্লোগানে পালিত হচ্ছে দেশব্যাপী আন্তর্জাতিক নারী দিবস। প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে গতকাল বেলা তিনটায় নগরের চৌহাট্টা এলাকায় পথচারী নারীদের গোলাপ ফুল ও রঙিন কাগজের চিরকূটে শুভেচ্ছা বার্তা তুলে দেন। এসব শুভেচ্ছা বার্তায় নারীদের নিয়ে বিভিন্ন মনীষীর উক্তি লেখা ছিল। নারীদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও বেগম রোকেয়ার বিভিন্ন উক্তি ছিল এসব চিরকূটে।

5

আইনজীবী, নার্স, গৃহিণী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ৩০ জন নারীর হাতে ফুল ও শুভেচ্ছা বার্তায় আন্তর্জাতিক নারী দিবস পালন করে বন্ধুসভার সদস্যরা।  নারী দিবসের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস।  এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক নারী দিবসে প্রথম আলো বন্ধুসভা সিলেট এই আয়োজন করে । সিলেট বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম বলেন, সকল নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই আয়োজন। নারীর প্রতি এই সম্মান যাতে শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে সেদিকে আমাদের আরও সচেতন হতে হবে।

3

 সোমবার বিকেলে  সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের এ আয়োজন চলাকালে  সিলেট বন্ধুসভার সাধারণ সম্পাক সৌরভ চন্দ্র দাস বলেন, পৃথিবীর সকল নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ফুল ও চিরকূট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি আমরা। শুধু নারী দিবসে নয় আমরা চাই সবকল সময়, সমাজের সকলক্ষেত্রে নারী তাঁর সমান অধিকার আদায় করবে।

7

এসময় আরও উপস্থিত ছিলেন  সিলেট বন্ধুসভার সাংগঠিনক সম্পাদক, সাফায়েত হোসেন, শ্যাম, উপ সাংগঠনিক সম্পাদক মিহরাব আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর শ্যাম, প্রচার সম্পাদক রাহিদুজ্জামান রাজীব, অর্থ সম্পাদক অনিক পাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক লাবাহ্ সুন্নাহ রহমান, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, সদস্য ফারিয়া খানম শ্রেয়া, শাম্মী আক্তার, রেজভী সিদ্দিকা, সৈয়দ সালমান হাসান, পারভেজ মোশাররফ, সমীর বৈষ্ণব, সাবাহ সুন্নাহ রহমান, প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

7 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

4 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

8 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

1 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

8 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

5 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

1
4