editor
প্রকাশিত: 8:12 PM, March 8, 2021
সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহফুজুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল। এই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানেই বাঙালি জাতি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ঐতিহাসিক ভাষণটির কারণেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে নিজের স্থান করে নিয়েছি। তিনি বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ লালন করে সবাইকে কাজ করার আহবান জানান।
তিনি সোমবার বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট মাওলানা আব্দুর রকিব, জেলা সভাপতি এডভোকেট আব্দুল অদুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোঃ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ হাসান, ইকবাল হোসেন আফাজ, মুহিবুল ইসলাম ফটিক, ক্ষমা রাণী দে, আবুল কাশেম হেলাল, মাহমুদা নাজিম রুবি, মাওলানা মিজানুর রহমান, বদরুজ্জামান কাবুল, জান্নাতুল নাসরিন উর্মি, আছমা বেগম, জানু বেগম, শেখ মোঃ সুরুজ আলী, মোঃ আজাদুর রহমান, মুরাদ আহমদ, রায়হান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাষণ শুধু বাঙালির নয়, সারা বিশ্বের তথা মানব সভ্যতার অহংকার। এ ভাষণ কালোত্তীর্ণ বিশ্ব ক্লাসিক, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ করে নিয়েছে, ইন্টারন্যাশনাল মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করেছে। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পরেই সারাবিশ্বে প্রবাসীরা জেগে ওঠে। ঐতিহাসিক ঐ ভাষণের দিক নির্দেশনা পেয়েই পরোক্ষভাবে প্রবাসীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন