editor

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

বিএসএমএমইউতে ভিসি পদে যাদের নাম আলোচনায়

বিএসএমএমইউতে ভিসি পদে যাদের নাম আলোচনায়

1

অনলাইন ডেস্ক

3

আগামী ২৩ মার্চ শূন্য হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমএমএমইউ) উপাচার্যের পদ। দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কে হবেন পরবর্তী উপাচার্য, তা নিয়ে চলছে নানা আলোচনা। বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক মনে করছেন, বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া পুনর্নিয়োগ পেতে পারেন। তবে বেশির ভাগের মত ভিন্ন। তারা বলছেন, উপাচার্য হিসাবে নিয়োগ পেতে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে অনেকেই যোগাযোগ করছেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর যার ওপর আস্থা রাখবেন, তিনিই উপাচার্য হিসাবে নিয়োগ পাবেন।বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, বর্তমান উপাচার্য ছাড়া আলোচনায় এগিয়ে আছেন সাবেক উপ-উপাচার্য চক্ষুবিশেষজ্ঞ অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি এর আগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ-এর মহাসচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। দ্বিতীয় অবস্থানেই রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিন্ডিকেট সদস্য নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। তিনি ছাত্রলীগের কর্মী হিসাবে ছাত্রজীবন থেকেই নির্মম নির্যাতনের শিকার হন। এমনকি নবম বিসিএসের মাধ্যমে চাকরিজীবন শুরু করলেও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের সেবা দেওয়ার অপরাধে তৎকালীন সরকার তাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেয়। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনিয়মের বিরুদ্ধে তিনি অন্যতম প্রতিবাদী কণ্ঠ হিসাবে পরিচিত। তাই তিনি দায়িত্ব পেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করেন চিকিৎসকরা।এছাড়াও আলোচনায় আছেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার, বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. মো. শহিদুল্লা, বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ডা. শাহানা রহমান, সার্জারি বিভাগের ডিন জুলফিকার রহমান খান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. এএসএম আতিকুর রহমান প্রমুখ।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রোভিসি ও কোষাধ্যক্ষের শূন্যপদ পূরণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ শতাংশ সিনিয়র অধ্যাপককে নিয়ে গত বছর একটি পুল গঠন করা হয়েছে। তবে আমি মনে করি, কেবল সিনিয়রিটির ভিত্তিতে উপাচার্যের দায়িত্ব দেওয়া ঠিক নয়। এই পদে দায়িত্ব পালন করতে হলের প্রভোস্ট, ডিন, বিভাগের চেয়ারম্যান ইত্যাদি পদে প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হয়। তাছাড়া চিন্তা-চেতনার দিকটিও দেখা হয়। কেননা, ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন ধরনের জনবল চালাতে হয়। তাই ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি’, অতীত রেকর্ড, অভিজ্ঞতা এবং একাডেমিক এক্সিলেন্স বিশেষ করে সততার দিকটি দেখা জরুরি। নইলে বিশ্ববিদ্যালয় চালানোর পরিবর্তে তারাই দুর্নাম কামাই করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়েও অচলাবস্থা তৈরির শঙ্কা থাকে।

7

S/H(Ripa-6)

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

6 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

8 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

5 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

6 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

8 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

1 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

7 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

1
7