editor

প্রকাশিত: 1:39 PM, March 9, 2021

সিলেটে বস্তাভর্তি জাতীয় পরিচয়পত্র নিয়ে কৌতূহল

সিলেটে বস্তাভর্তি জাতীয় পরিচয়পত্র নিয়ে কৌতূহল

নিজস্ব প্রতিবেদক

সিলেটের খাসদবিরে বস্তাভর্তি জাতীয় পরিচয়পত্র মিলেছে। জাতীয় পরিচয়পত্রে ওই কার্ডগুলো খাসদবির এলাকার বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে কার্ডের সূত্র ধরে কয়েক জনের পরিচয় মিলেছে। তাদেরকে থানায় ডেকে পাঠানো হয়েছে। তবে- গভীর রাতে পাওয়া এই কার্ডগুলো নিয়ে খোদ পুলিশের কাছেই রহস্য দেখা দিয়েছে। এ কারণে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। পুলিশ জানায়, কার্ডগুলো কার কাছে ছিল, কে নিয়ে আসলো, রাস্তায় ফেলে রাখলো কে- এ প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। আর কার্ড উদ্ধারের খবরে স্থানীয় খাসদবির এলাকার মানুষের মধ্যে কৌতূহলও দেখা দিয়েছে।পুলিশ জানায়, গতকাল সোমবার ভোররাত ৩টার দিকে স্থানীয় এক যুবকের তথ্যের ভিত্তিতে খাসদবির এলাকায় যায় আম্বরখানা ফাঁড়ি পুলিশ। সেখানে মোজাহিদ ভিলা নামে একটি বাসার সামনে তারা বস্তাভর্তি কার্ড দেখতে পায়। মোট তিনটি বস্তা ছিল। এর মধ্যে একটি বস্তায় কার্ড পাওয়া যায়। অন্য দুটিতে ছিল পুরাতন কাপড়। পরে সেগুলো পুলিশ জব্দ করে এয়ারপোর্ট থানায় নিয়ে যায়। খাসদবির এলাকার বাসিন্দা রোহান আহমদ জানিয়েছেন, গভীর রাতে প্রথমে এলাকার মানুষ এসব জাতীয় পরিচয়পত্র পান। খাসদবির এলাকায় ফুটপাথের উপর ৩টি বস্তা দেখতে পেয়ে সেগুলো খোলা হয়। এরপর দেখা যায় একটি বস্তায় কাপড় ও অন্যটিতে জাতীয় পরিচয়পত্র। একটি বস্তার ভেতরে এলইডি বাল্বের কয়েকটি প্যাকেটও পাওয়া গেছে। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দিয়ে আম্বরখানা ফাঁড়ি পুলিশ এসে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় এয়ারপোর্ট থানার পুলিশ আম্বরখানা ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই বস্তাগুলো উদ্ধার করে নিয়ে আসে। এর মধ্যে একটি বস্তায় জাতীয় পরিচয়পত্র ভর্তি ছিল। তিনি জানান, ধারণা করা হচ্ছে স্মার্টকার্ড পাওয়ার পর আগের কার্ডগুলো জমা দিতে হয়। হয়তো এসব কার্ডভর্তি বস্তা কেউ চুরি করে পরে কোনো কারণে এখানে ফেলে গেছে। এদিকে- গতকাল সকালে বস্তা থেকে বের করে পুলিশ থানার ভেতরে কার্ডগুলো গণনা করেন। মোট ২৮৭টি জাতীয় পরিচয়পত্র মিলেছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি মাইনুল জাকির। তিনি জানিয়েছেন, কার্ডের লেখা ঠিকানায় দেখা গেছে ওই কার্ডগুলো খাসদবির এলাকার মানুষের। কার্ডের ঠিকানা দেখে কয়েকজনকে থানায় ডেকে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে বলে জানান তিনি। তবে কার্ডগুলো কোথায় ছিল, কারা বস্তায় করে নিয়ে এসেছে কিংবা কার্ডগুলো আসল না নকল সব তদন্তের পর জানা যাবে। এ জন্য পুলিশ নির্বাচন কমিশনেরও সহায়তা নেবে বলে জানান তিনি। এদিকে স্থানীয় একটি সূত্র পুলিশকে জানিয়েছে, যে পরিচয়পত্রগুলো পাওয়া গেছে সেগুলোর মধ্যে সিলেট সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড, ৬ নং ওয়ার্ড, উপ-শহর ও টিলাগড় এলাকার কিছু কার্ড রয়েছে। ৩১ তরঙ্গ আবাসিক এলাকার সিসিটিভির ফুটেজ ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা গেছে, বোরকা পরা এক মহিলা রাত ১২টা ১০ মিনিটের সময় ওই তিনটি বস্তা এনে রাস্তার পাশে ফুটপাথে রেখে যায়। খাসদবির এলাকা থেকে বেরিয়ে আসা ওই মহিলা আবার খাসদবির এলাকা দিয়ে চলে যায়। তবে অন্ধকার থাকায় ওই মহিলাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন