editor
প্রকাশিত: 2:42 PM, March 9, 2021
নিজস্ব প্রতিবেদক
ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেয় বাসের হেলপার।
ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব-১০।
আজ সকালে তাদের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।
গ্রেফতার দু’জন হলেন, বাসের চালক সবুজ মিয়া (৪০) এবং হেলপার হাসান (২২)। ওই বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।
তিনি বলেন, কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়েছে।বিকেলে কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রবিবার সকালে রাজধানীর কেরানীগঞ্জে ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেয় ওই বাসের হেলপার। পরে সে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন