editor
প্রকাশিত: 3:11 PM, March 9, 2021
সুনামগঞ্জ প্র্রতিনিধি
ছাতকে বিক্ষুব্ধ আকিজ প্লাস্টিক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে কারখানা ফটকে। কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাত সৃষ্টি করে স্থানীয় শ্রমিকদের ছাটাই করায় শ্রমিকরা প্রতিবাদী হয়ে উঠে।
সোমবার দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধ শ্রমিকরা শ্রমিক ছাটাইর প্রতিবাদে কারখানার প্রধান ফটক দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বন্ধ করে দেয়।
একাধিক শ্রমিক জানান, বিভিন্ন অজুহাত সৃষ্টি করে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় শ্রমিকদের ছাটাই করে আসছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন শ্রমিককে অকারনে কারখানা থেকে চাকুরিচ্যুত করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের এমন আচরনে কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যে ছাটাই আতংক বিরাজ করছে।
এ নিয়ে গত এক সপ্তাহ ধরে কর্মরত শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছিলো। সোমবার শ্রমিক ছাটাইর প্রতিবাদে তারা কারখানা ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়।শ্রমিকরা জানান, কারখানাতে শ্রমিক নিয়োগ নিয়েও বৈষম্যমূলক আচরন করছে কর্তৃপক্ষ। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে কারখানাতে শ্রমিক নেয়া হচ্ছে। এ নিয়োগের বিনিময়ে পুরুষ শ্রমিকের কাছ থেকে ৫ হাজার ও নারী শ্রমিকের কাছ থেকে ৩ হাজার করে টাকা উৎকোচ নেয়া হচ্ছে। স্থানীয় শ্রমিকদের চাকুরী না দিয়ে উৎকোচের বিনিময়ে দূরবর্তী শ্রমিকদের নিয়োগ দেয়ার ব্যবস্থা করছে স্থানীয় প্রভাবশালী ওই জনৈক ব্যাক্তি।শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্তনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারখানা কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিলে তারা কারখানার প্রধান ফটকের তালা খুলে দেন এবং শ্রমিকরা তাদের অবস্থান থেকে সরে যায়।ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, কারখানার শ্রমিক ছাটাই নিয়ে কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল শ্রমিকদের। বিষয়টির সমাধান হয়েছে।
S/H(Ripa-5)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে