editor
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
অনলাইন ডেস্ক
ভারতের উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত সংবাদ সম্মেলনে এসে পদত্যাগের ঘোষণা দিতে পারেন।সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরে দাঁড়াতে মঙ্গলবার বিকালে তিনি সংবাদ সম্মেলনে আসতে পারেন। এরপর পদত্যাগপত্র জমা দিতে বিকাল চারটায় তিনি গভর্নরের সঙ্গে দেখা করবেন।দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সোমবার বৈঠকের পর ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার।রাজ্য বিজেপির এমএলএ ও এমপিদের একটি অংশের সঙ্গে তার ব্যাপক মতানৈক্য হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, তা এমপিদের অপছন্দ।সম্প্রতি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজ্যটিতে দুজন পর্যবেক্ষণ পাঠান। তারা হলেন, দলীয় সহ-সভাপতি রমন সিং ও সাধারণ সম্পাদক দুশান্ত কুমার গৌতম।তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আইনপ্রণেতাদের দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন দেন। ২০১৭ সালের নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৫৭টিতে জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ত্রিভেন্দ্র রাওয়াত।
S/H(Ripa-6)
6 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
7 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
4 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
5 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
5 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা