editor
প্রকাশিত: 9:12 PM, March 9, 2021
কুলাউড়া প্রতিনিধি
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কুলাউড়ায় জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৯ মার্চ মঙ্গলবার বেলা ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহি কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলামের সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক, মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুর রহমান, ব্রাহ্মণবাজার ইউনিয়ন চেয়ারম্যান মো. মমদুদ হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খান বাচ্চু।
সভায় শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন সহকারি শিক্ষক আব্দুস সবুর, অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন সাইফুর রহমান শাহিন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।
শিক্ষাখাতে বর্তমান সরকারের উন্নয়নের নানা উদাহরণ তুলে ধরে বক্তারা সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার অনুরোধ করেন। এছাড়াও শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও যত্নশীল ও নজর দেয়ার কথা জানান বক্তারা। তারা জানান, করোনা পরিস্থিতিতে দেশ তথা সারাবিশ্ব আজ থমকে আছে। এর রেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও উনার নির্দেশনায় অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। এছাড়াও হোম ভিজিটের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে খেয়াল নিচ্ছেন।<
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে