editor
প্রকাশিত: 9:55 PM, March 9, 2021
নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৫ থেকে ২৭ মার্চ সিলেটের সবগুলো মার্কেটে আলোকসজ্জ্বা করা হবে। মঙ্গলবার সিলেট চেম্বারের সাথে নগরের বিভিন্ন মার্কেট ও ব্যবসায় সমিতির সাথে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিকেল ৪ টায় চেম্বার কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, চলতি বছর আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হতে চলেছে। যা সমগ্র বাঙালির জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এছাড়াও আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী আসন্ন। এ উপলক্ষে তিনি সিলেটের সকল মার্কেট ঐ মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আলোকসজ্জা করার আহবান জানান।
ব্যবসায়ী নেতৃবৃন্দ এ ব্যাপারে আলোচনায় অংশগ্রহণ করে বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা আমাদের গৌরবের কেন্দ্রস্থল। তারা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত নগরীর সকল মার্কেট আলোকসজ্জা করার ব্যাপারে একমত পোষণ করেন। এছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেট চেম্বার অব কমার্সের নেতৃত্বে এবং সকল মার্কেট কমিটি ও ব্যবসায়ী সংগঠনের অংশগ্রহণে বড় পরিসরে একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আহবান জানান। ব্যবসায়ী নেতৃবৃন্দ শাহী ঈদগাহ্ সদর উপজেলা মাঠে আয়োজিত পণ্য প্রদর্শণী মেলাটি নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার অনুরোধ জানান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক ও অভ্যন্তরীণ বাজার সাব কমিটির আহবায়ক মোঃ মামুন কিবরিয়া সুমন, পরিচালক মোঃ আব্দুর রহমান (জামিল), মোঃ আমিনুজ্জামান জোয়াহির, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমান রিপন, ১ম সাধারণ সম্পাদক ও অভ্যন্তরীণ বাজার সাব কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল হাদী পাবেল, ব্যবসায়ী নেতা হাজী মোঃ আতিকুর রহমান, শামছুল আলম, আব্দুল মুনিম মল্লিক, মোঃ আলা মিয়া, সালাউদ্দিন বাবলু, সাহেদ আহমদ, আমান উদ্দিন আহমদ, মোঃ সিরাজ উদ্দিন, মোঃ জাকারিয়া ইমরুল, মোঃ লিয়াকত আলী মিটু, মোঃ নাহিদুর রহমান, নিতাই পাল, সাজুওয়ান আহমদ, তাহমিদুল হাসান জাবেদ ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।
5 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
7 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
5 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
4 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
7 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
6 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
7 পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই
3 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)