editor
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন আজ।(১০ মার্চ) সকাল সাতটার দিকে পাগলা বাজার সংলগ্ন ডাবর পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতরা হলেন-বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপুরের শাহেরা খাতুন, মিনারা খাতুন এবং সুনামগঞ্জের শহিদুল ইসলাম। আহত সবাই সিলেট, সুনামগঞ্জ ও কৈতক হাসপাতালে চিকিৎসা নিতে যান। তাদের কারোই অবস্থা গুরুতর নয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি বাস সিলেট যাচ্ছিল। সকাল সাতটার দিকে বাসটি (সিলেট-জ-১১-০৩৯০) ডাবর পয়েন্টে এলাকায় পৌঁছার পর মালবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাসটির চাকা রাস্তার নিচে পড়ে যায়। এতে যানটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসটির কমপক্ষে ১৫ যাত্রী আহত হন। আহতরা সুনামগঞ্জ, সিলেট ও কৈতকের হাসপাতালে চিকিৎসা নিতে যান।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন বলেন, খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে ৩/৪ জনকে আহত অবস্থান দেখতে পান। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন।
S/H(Ripa-5)
2 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
8 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
8 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
8 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
8 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
4 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
4 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
4 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।