editor
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটসহ সারাদেশে যাতায়াতের জন্য এখন আর ১০ দিন আগে টিকিট কাটার নিয়ম থাকছে না। এই নিয়ম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়ম অনুযায়ী পাঁচদিন আগে টিকিট কাটতে হবে। আগামী ৫ এপ্রিল থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।মঙ্গলবার (৯ মার্চ) রেলওয়ের উপ-পরিচালক মো. নাহিদ হাসান খাঁন এ তথ্য জানান।জানা যায়, আগামী ৫ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকেট ৫ দিন আগে পাওয়া যাবে। এছাড়া, যাত্রার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে ভ্রমণ বাতিল করলে সার্ভিস চার্জ কেটে নেওয়া সাপেক্ষে টিকিটের বাকি টাকা ফেরত পাবেন যাত্রী। এসি টিকিটে এই সার্ভিস চার্জ ৪০ টাকা, প্রথম শ্রেণিতে ৩০ টাকা এবং অন্যান্য শ্রেণিতে ২৫ টাকা।এছাড়া, যাত্রার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টার কম সময় বাকি থাকলে টিকিটের মূল্যের ২৫% টাকা কেটে রাখা হবে। একইভাবে, ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার কম সময় ও ১২ ঘণ্টার বেশি সময় বাকি থাকলে টিকিট ফেরতের ক্ষেত্রে যাত্রী ৫০% টাকা ফেরত পাবেন। আর যদি ১২ ঘণ্টার কম সময় এবং ছয় ঘণ্টার বেশি সময়ের মধ্যে টিকিট ফেরত দেওয়া হয়, তাহলে ৭৫% টাকা কেটে নেওয়া হবে। তবে ট্রেন ছাড়ার ৬ ঘন্টারও কম সময়ের মধ্যে টিকেট ফেরতযোগ্য হবে না।
1 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
7 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
7 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
3 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
5 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
3 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
3 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
5 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার