editor
প্রকাশিত: 3:19 PM, March 10, 2021
নিজস্ব প্রতিবেদক:: মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার প্রতিবাদে ও অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল ১০ মার্চ দুপুর সাড়ে ১২টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সিলেট জেলা শাখার সভাপতি মো. নজরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহমুদুর রশীদ মসরুর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আইডিইবি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান, অর্থ সম্পাদক মো. জসীম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, কাউন্সিলর নুরুল হুদা চৌধুরী, রমাপদ দাশ, টিএসসির ইন্সট্রাক্টর উজ্জ্বল কুমার দে, পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর মো. সালাউদ্দিন, মো. উজ্জ্বল বখত, জাবেদ আহমদ প্রমুখ। মানববন্ধনে আইডিইবির নেতৃবৃন্দ ছাড়াও টিএসসি ও পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আইডিইবি নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ন্যায একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পরিকল্পনা ও নকশা বিভাগের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উপ-সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীদের ন্যায় তিনটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং সরকারী, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা ও সরকারি মালিকাধীন কোম্পানিসমূহে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০% উন্নীতকরণ ও সর্বোচ্চ পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ অবারিত করে কল্যাণকর সমন্বিত অর্গানোগ্রাম প্রণয়ন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত দাবীগুলো বাস্তবায়নের জন্য জোরদাবী জানানো হয়। স্মারকলিপিতে সুষ্ঠ প্রকৌশল কর্ম পরিবেশ ও উন্নয়ন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে পেশাগত দাবী সমূহ বাস্তবায়ন এবং বিএনবিসি ২০২০ এর যথাযথ সংশোধনের মাধ্যমে দেশের সংখ্যাঘরিষ্ট প্রকৌশলী গণের দাবীগুলো বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা করা হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন