editor

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১

তাহিরপুরে বিআইডব্লিউটি’র নামে চাঁদাবাজি, শ্রমিকদের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট

তাহিরপুরে বিআইডব্লিউটি’র নামে চাঁদাবাজি, শ্রমিকদের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট

5

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে বিআইডব্লিউটি’র নামে অবৈধ ভাবে চাঁদা বন্ধের দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে আজ (বুধবার) বিকাল পর্যন্ত নৌযান শ্রমিকদের ডাকা এ ধর্মঘট অব্যাহত রয়েছে। এর পূর্বে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুনামগঞ্জ মালবাহী নৌযান শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি পঙ্কজ তালুকদার নদীতে  চাদাঁ আদায় করছে এমন সাত জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেন।
অভিযুক্তরা হলেন- সুনামগঞ্জ পাড়া জাপ্পু মিয়া, উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের শামসু মিয়ার ছেলে রিফাত আহমদ, মন্দিয়াতা গ্রামের আব্দুল হক, একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলাল মিয়া, ফখরুল হকের ছেলে আজিজুল, সাজিনুর মিয়ার ছেলে জিলানী এবং নুরুদ্দিনের ছেলে অলিনুর।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া, ছাড়াগাঁও, বাগলী শুল্ক স্টেশনের ডিপো থেকে চুনাপাথর ও কয়লা নৌকা ভর্তি করে হাটখলা বাজার সংলগ্ন পাটলাই নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে এসব শুল্ক স্টেশন থেকে প্রায় দেড় শতাধিক নৌকা চুনাপাথর ও কয়লা নিয়ে হাটখলা বাজার সংলগ্ন পাটলাই নদীর সামনে আসলে বিআইডব্লিউটিএর নামে অভিযুক্ত চক্রটি প্রতি নৌযান থেকে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। কিন্তু নৌযান শ্রমিকরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্ত চক্রটি নৌযান  আটকিয়ে দেয় এবং তাদের ভয়ভীতি সহ মারপিট করা হয়। এরই প্রতিবাদে নৌযান শ্রমিক ও মালিকরা কর্মবিরতি সহ  অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
সুনামগঞ্জ মালবাহী নৌযান শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার বিকাল থেকে হঠাৎ করে বিআইডব্লিউটিএর নামে হাটখলা বাজার সংলগ্ন পাটলাই নদীতে প্রায় দেড় শতাধিক মালবাহী নৌযান আটকিয়ে অবৈধভাবে চাঁদা দাবি করে অভিযুক্তরা। যার ফলে নদীতে অবৈধ ভাবে চাঁদা বন্ধের দাবিতে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘাটের ডাক দেয়।
এ বিষয়টি অস্বীকার করে বিআইডব্লিউটিএর ইজারাদার মো. ছিদ্দিক আহমেদ বলেন, আমরা বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ থেকে বৈধ উপায়ে ইজারাপ্রাপ্ত হয়েই পাটলাই নদীতে মালবাহী নৌযান থেকে নির্দিষ্ট পরিমানের টোল আদায় করতে বলেছি। কিন্তু নৌযান শ্রমিকরা টোল না দিয়ে তারা নৌ  ধর্মঘটের ডাক দেয়।
অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বিআইডব্লিউটিএর অফিসিয়াল কোনপ্রকার কাগজপত্র এখনও আমার হাতে আসেনি। গত ২দিন আগে রিফাত নামে একজন আমার কাছে বিআইডব্লিউটিএর একটি কাগজ নিয়ে আসলে তাকে নিষেধ করে দেয়া হয়েছে নদীতে টোল আদায় না করতে।

1

S/H(Ripa-5)

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

2 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

6 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

2 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

6 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

2 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
7