editor

প্রকাশিত: 6:30 PM, March 10, 2021

সিলেটে প্রিমিয়ার ব্যাংক ৬ষ্ঠ ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষা মেলা ১৬ ও ১৭ মার্চ

সিলেটে প্রিমিয়ার ব্যাংক ৬ষ্ঠ ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষা মেলা ১৬ ও ১৭ মার্চ

4

সিলেটে ফ্যাকড-ক্যাব কর্তৃক আয়োজিত এযাবৎ কালের সর্ববৃহৎ এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ ও ১৭ মার্চ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে।ফরেন এ্যাডমিশন এন্ড ক্যারিয়ার ডেভলপমেন্ট কনসালটেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত এবং এফবিবিসিআই এর এ শ্রেণিভুক্ত একটি শিক্ষা পরামর্শ বিষয়ক বাণিজ্যিক প্রতিষ্ঠান। ২০০৫ইং সাল থেকে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। ষষ্ঠবারের মতো প্রিমিয়ার ব্যাংক ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষা মেলা-২০২১ আগামী ১২ ও ১৩ মার্চ রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবং ১৬ ও ১৭ মার্চ সিলেটে আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
জানা যায়, বাংলাদেশের সর্ববৃহৎ এই শিক্ষামেলা শিক্ষার্থী, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সরাসরি সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে। একই ছাদের নীচে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্পট অ্যাডমিশন, শিক্ষা লোন, ভিসা প্রোসেসিং, ভর্তির সময়কাল, বসবাসের খরচ, শিক্ষা বৃত্তি, সেশনসহ যাবতীয় তথ্য জানার ব্যবস্থা থাকবে এই শিক্ষা মেলায়।
দেশের স্বনামধন্য ৪০টি কনসালটেন্সি প্রতিষ্ঠানের উপস্থিতিতে বিশ্বের ৩০০টির বেশী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ মেলায় অংশগ্রহণ করবেন। মেলায় অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ফাউন্ডেশন, স্নাতক, স্নাতোকত্তর এবং পিএইচডি সম্পন্নের যাবতীয় তথ্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন। তারা বর্তমান অতিমারি বাস্তবতায় নিখরচায় উচ্চশিক্ষা পরামর্শ, ভর্তি মূল্যায়ণ, টিউশন ফিস এর ওপর বৃত্তি, সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের শিক্ষাগ্রহণের পাশাপাশি প্রবাসে শিক্ষার্থীদের বৈধ কর্মঘন্টা খরচ করে আয়ের বিষয়ে বিস্তারিত জানার সুযোগ করে দেবেন।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের মেলা মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রতি উৎসর্গ করা হয়েছে। এই মেলার মাধ্যমে উচ্চ শিক্ষিত জনগোষ্ঠী তৈরী, বৈদেশিক মুদ্রা আয় ও উন্নত রাষ্ট্রের দিকে অগ্রযাত্রার ২০৪১ সালের সরকারী অঙ্গীকার পূরণে সকলের সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্ব দেয়া হয়েছে।
ফ্যাকড-ক্যাব প্রেসিডেন্ট কাজী ফরিদুল হক (হ্যাপী) জানান, শিক্ষা মেলার মাধ্যমে বিদেশে মান সম্পন্ন শিক্ষায় এই দেশের তরুণরা শিক্ষিত হয়ে এই দেশকে একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হতে সহায়তা করবে।
ফ্যাকড-ক্যাব সাধারণ সম্পাদক গাজী তারেক ইবনে মোহাম্মদ বলেন, প্রতিযোগিতার সক্ষমতায় আমরা যেন পিছিয়ে না পরি। আমাদের শিক্ষার্থীরা নিজেকে কর্ম জীবনের জন্য তৈরি করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা থাকা প্রয়োজন।
বরাবরের মতো এই মেলারও প্রধান পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংকের এম.ডি ও সিইও এম. রেজাউল করিম বলেছেন, উচ্চ শিক্ষায় বিদেশে পড়তে যাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছে এবং বাংলাদেশের অন্যতম প্রিমিয়ার ব্যাংক যারা শিক্ষার্থীদের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুত টিউশন ফিস প্রেরণ সহ অন্যান্য সেবা নিশ্চিত করছে।
আয়োজকরা ঢাকা ও সিলেটে প্রিমিয়ার ব্যাংক ৬ষ্ঠ ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষা মেলায় উচ্চ শিক্ষা গ্রহনে ইচ্ছুক শিক্ষার্থীদের অংশ গ্রহণের আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

6 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

4 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

4 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

4 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

3 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

3 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

5 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র

1
5